Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৮, ৫ ডিসেম্বর ২০২৫

জকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন ৩০ ডিসেম্বর

জকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন ৩০ ডিসেম্বর
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশেষ সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে খুলছে। এ সময়ের মধ্যেই বাকি কাজগুলো শেষ করা হবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।

নির্বাচন কমিশনার ইতোমধ্যে জকসু নির্বাচন ২০২৫–এর পরিবর্তিত তফসিল প্রকাশ করেছে।

পরিবর্তিত তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট হবে ৯ ও ১০ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার)। ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। একই দিনে, ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা। নির্বাচনী প্রচারণা চলবে ১৫ থেকে ২৭ ডিসেম্বর মোট ১৩ দিন। ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার), ভোট গণনা হবে ভোটগ্রহণ শেষে একই দিন, আর ফল ঘোষণা করা হবে ৩০ বা ৩১ ডিসেম্বর।

এর আগে ভূমিকম্প আতঙ্কে ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। পরে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্তও নেয়া হয়। এ সময়ে জকসু নির্বাচন কমিশন ডোপ টেস্টসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশও স্থগিত রাখা হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার