Sobar Desh | সবার দেশ মো. সিহাব আলী, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৬, ৮ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:০৭, ৮ নভেম্বর ২০২৫

মোট ভোটার ১৬ হাজার ৩৬৫ 

জকসু খসড়া ভোটার তালিকা প্রকাশ

জকসু খসড়া ভোটার তালিকা প্রকাশ
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় জকসু সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

খসড়া তালিকা অনুযায়ী ৪১ টি বিভাগ ও ইন্সটিটিউটে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫ জন। এরমধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগে এবং সর্বনিম্ন ভোটার রয়েছে ভাস্কর্য বিভাগে। 

ভোটার তালিকা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগে মোট ভোটার ৪২৬ জন, হিসাববিজ্ঞান বিভাগে ৯৬১ জন, বাংলায় ৪৭৪ জন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ২১৫ জন, উদ্ভিদবিদ্যা বিভাগে ৪৪৩ জন, রসায়নে ৫৫২ জন সিএসইতে ৩৪৬ জন, ড্রইং এন্ড পেইন্টিংয়ে ১১৯ জন।

এ ছাড়া অর্থনীতিতে ৪২৪ জন, ইংলিশে ৪৯৭ জন, ফিল্ম এন্ড টেলিভিশনে ১৬৯ জন, ফাইন্যান্সে ৬১৬ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৫৩ জন, পরিবেশ বিদ্যায় ৪০৮ জন, ইতিহাসে ৪৮৩ জন, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ৩৩৩ জন এবং আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিটিউটে মোট ভোটা ২৪৩ জন।

এদিকে ইসলামের ইতিহাসে ৪৬৮ জন, ইসলাম শিক্ষায় ৪৩৭ জন, আইন বিভাগে ৫৮৫ জন, ম্যানেজমেন্টে ৯৭০, মার্কেটিংয়ে ৫৯৮ জন, সাংবাদিকতা বিভাগে ৫২৮ জন, গণিত বিভাগে ৫৩২ জন, মাইক্রোবায়োলজিতে ২৮০ জন, সংগীতে ২৩৬ জন,ল এবং ফার্মেসী বিভাগে রয়েছে ২৬৬ জন ভোটার।

পাশাপাশি দর্শন বিভগে ৪৪৩ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৪২০ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৪০৪ জন, প্রিন্ট মেকিংএ ১০৪ জন, সাইকোলজিতে ৪৫৩ জন, লোকপ্রাশন বিভাগে ৪৬১, ভাস্কর্যে ৭৫ জন সমাজকর্মে ৪৬৭ জন, সমাজবিজ্ঞানে ৪৬৯ জন পরিসংখ্যানে ৫২৯জন, নাট্যকলায় ১৭৮ জন ও প্রাণিবিজ্ঞানে ৪৯১ জন ভোটার রয়েছে।

নির্বাচন কমিশনের সূত্র জানিয়েছে, বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকায় নিয়ে কারও কোনও আপত্তি থাকলে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময় আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর।  এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর।

এদিকে খসড়া ভোটার তালিকায় অনেক বিভাগেই স্নাতকোত্তর শ্রেণির ক্রেডিট অপূর্ণ থাকা বা পুনরায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের নাম বাদ পড়েছে বলে জানা গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জনিয়েছে, বিভাগ ও কমিশনের ভুলবোঝাবুঝির ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। আগামী রোববারের মধ্যে তা সংশোধন করা হবে। চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবারের মতো জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের