Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:৫৬, ৯ জুন ২০২৬

একসঙ্গে উন্মোচন ১৩টি ডিভাইস

বাংলাদেশে নতুন রূপে যাত্রা শুরু হুয়াওয়ের

বাংলাদেশে নতুন রূপে যাত্রা শুরু হুয়াওয়ের
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর প্রযুক্তি পণ্যের বৈশ্বিক জায়ান্ট হুয়াওয়ে আবারও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের ডিভাইস ব্যবসা শুরু করেছে। মোবাইল ফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল প্রযুক্তির নতুন লাইনআপ নিয়ে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারে পুনরায় সক্রিয় হয়েছে।

এ নতুন যাত্রায় হুয়াওয়ের সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ডিএক্স গ্রুপ, যারা বাংলাদেশে ব্র্যান্ডটির জাতীয় পরিবেশক হিসেবে কাজ করবে।

সোমবার (৮ জুন) রাজধানীর গুলশানে হুয়াওয়ের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘নাও ইজ ইয়োর স্পার্ক’ স্লোগানে একসঙ্গে ১৩টি নতুন স্মার্ট ডিভাইস উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, প্রযুক্তি বিশ্লেষক, ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

নতুন পণ্যের তালিকায় রয়েছে স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট, স্মার্ট ওয়্যারেবল ও অডিও ডিভাইস। এর মধ্যে উল্লেখযোগ্য হলো উন্নত ক্যামেরাযুক্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন হুয়াওয়ে মেট ৮০ প্রো, ফোল্ডেবল সিরিজের মেট এক্স৭, শিক্ষার্থীদের জন্য উপযোগী মেটপ্যাড ১১.৫ ট্যাবলেট, ওয়্যারেবল হিসেবে ওয়াচ ফিট ৫ সিরিজ এবং ওপেন-ইয়ার ডিজাইনের ফ্রিক্লিপ ২ অডিও ডিভাইস।

অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, হুয়াওয়ের মূল শক্তি উদ্ভাবন। নতুন এসব ডিভাইস ব্যবহারকারীদের উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং দৈনন্দিন জীবনকে আরও সহজ ও উন্নত করবে।

অন্যদিকে ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, বিশ্বখ্যাত ব্র্যান্ড হুয়াওয়ের সঙ্গে অংশীদার হতে পারা তাদের জন্য গর্বের বিষয়। দেশজুড়ে শক্তিশালী বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে এসব পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া হবে।

হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বাজারজাত করা ডিভাইসগুলোতে গ্রাহকরা জেনুইন ওয়ারেন্টি, আসল পার্টস এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা পাবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
৫ আগস্টের পর আ.লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: নাহিদ ইসলাম
কৃষক কার্ড পেয়ে ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
অনলাইন বেটিংয়ে ৭ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
খামেনির দাফন ও শেষ বিদায়ের সূচি ঘোষণা
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
গোল্ডেন বুটের পথে দুর্বার মেসি
কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের
ঢাবির চার শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মেসির ঝড়ে উড়ে গেলো অস্ট্রিয়া, জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার