Sobar Desh | সবার দেশ

প্রকাশিত: ০২:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব

প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর কার্যালয়ে তল্লাশি চালিয়েছে দেশটির প্রসিকিউটরের সাইবার অপরাধ ইউনিট। অবৈধভাবে তথ্য সংগ্রহ এবং শিশু পর্নোগ্রাফি সংরক্ষণে সহায়তার মতো গুরুতর অপরাধের তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

প্রসিকিউটর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে এক্স প্ল্যাটফর্মের অ্যালগরিদম ও সুপারিশকৃত কনটেন্ট খতিয়ে দেখতে এ তদন্ত শুরু হয়। পরবর্তীতে তদন্তের পরিধি বাড়িয়ে এতে বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রোক’-কেও অন্তর্ভুক্ত করা হয়। এ মামলার প্রেক্ষিতে আগামী এপ্রিল মাসে ইলন মাস্ক এবং এক্স-এর সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে শুনানিতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।

তদন্তকারীরা বর্তমানে একাধিক আইন লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখছেন। এর মধ্যে রয়েছে শিশুদের পর্নোগ্রাফিক ছবি সংরক্ষণ ও বিতরণে সহায়তা, যৌন ডিপফেকের মাধ্যমে ব্যক্তির সম্মানহানি এবং সংঘবদ্ধ উপায়ে প্রতারণামূলক তথ্য সংগ্রহ। এ আইনি পদক্ষেপের প্রতিবাদে প্রসিকিউটর দপ্তর ঘোষণা করেছে যে, তারা এক্স প্ল্যাটফর্ম ত্যাগ করছে এবং ভবিষ্যতে কেবল লিংকডইন ও ইনস্টাগ্রামের মাধ্যমে দাপ্তরিক যোগাযোগ রক্ষা করবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিস অ্যাক্ট (DSA) লঙ্ঘনের দায়েও এক্স বর্তমানে কঠোর নজরদারিতে রয়েছে। এ আইনের অধীনে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোনো প্রতিষ্ঠানের বৈশ্বিক আয়ের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। এছাড়া ফরাসি কর্তৃপক্ষ বিশেষভাবে গ্রোক চ্যাটবটের তথ্য সংগ্রহ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা ইউরোপের কঠোর ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন (GDPR) লঙ্ঘন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/এফএস 

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন