Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩২, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ১০:৩২, ১৮ মার্চ ২০২৬

ধীরগতির ইন্টারনেটে বিরক্ত? 

ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর ৫ উপায়

ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর ৫ উপায়
প্রতীকি ছবি

স্মার্টফোনে ধীরগতির ইন্টারনেট এখন প্রায় সবারই পরিচিত সমস্যা। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং কিংবা জরুরি কাজ—সবকিছুতেই এ ধীরগতি বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেকেই মনে করেন ডাটা প্যাক বা অপারেটর বদলালেই সমাধান মিলবে। কিন্তু বাস্তবে কিছু সহজ কৌশল মেনে চললেই ফোনের ইন্টারনেট গতি অনেকটাই বাড়ানো সম্ভব।

ফোনে নেট ধীরগতির পেছনে থাকতে পারে পুরোনো সফটওয়্যার, দুর্বল সিগন্যাল, ব্যাকগ্রাউন্ড অ্যাপ কিংবা ভুল নেটওয়ার্ক সেটিংস। নিচে দেওয়া কয়েকটি কার্যকর উপায় অনুসরণ করলে তাৎক্ষণিক উন্নতি দেখা যেতে পারে—

১. এয়ারপ্লেন মোড অন-অফ করুন

অ্যান্ড্রয়েড বা iPhone—যে ফোনই হোক, এটি সবচেয়ে সহজ সমাধান। অন্তত ১৫ সেকেন্ড এয়ারপ্লেন মোড চালু রেখে বন্ধ করলে ফোন নতুন করে নেটওয়ার্ক খোঁজে, ফলে সিগন্যাল শক্তিশালী হতে পারে।

২. নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন

যদি সিগন্যাল বার বার কমে যায়, তাহলে নেটওয়ার্ক সেটিংস রিসেট করে দেখতে পারেন। এতে আগের সেভ করা ওয়াই-ফাই পাসওয়ার্ড ও কাস্টম সেটিংস মুছে যাবে, তবে নতুনভাবে সংযোগ স্থাপনের মাধ্যমে নেটওয়ার্ক পারফরম্যান্স ভালো হতে পারে।

৩. সঠিক নেটওয়ার্ক মোড নির্বাচন করুন

সব জায়গায় ৫জি সুবিধা এখনও স্থিতিশীল নয়। তাই প্রয়োজন অনুযায়ী ৪জি বা ৩জি মোড নির্বাচন করা ভালো। অনেক ক্ষেত্রে ফোন অপ্রয়োজনীয়ভাবে ৫জি খুঁজতে গিয়ে নেট ধীর করে ফেলে। অপারেটরের পাঠানো সেটিংস আপডেট গ্রহণ করাও জরুরি।

৪. ফোন রিস্টার্ট দিন

এয়ারপ্লেন মোডে কাজ না হলে ফোন একবার বন্ধ করে চালু করুন। এতে সাময়িক সফটওয়্যার সমস্যা ও নেটওয়ার্ক গ্লিচ দূর হতে পারে, সিগন্যালও স্থিতিশীল হয়।

৫. সিম কার্ড পরিষ্কার বা পরিবর্তন করুন

অনেকদিনের পুরোনো সিম ব্যবহার করলে সংযোগ দুর্বল হতে পারে। সিম খুলে পরিষ্কার করে আবার বসান। প্রয়োজনে নতুন সিম (বিশেষ করে ৪জি/৫জি সমর্থিত) ব্যবহার করলে নেটওয়ার্ক পারফরম্যান্স উন্নত হয়।

সবশেষে বলা যায়, ছোট কিছু অভ্যাস পরিবর্তনেই বড় পার্থক্য আসতে পারে। ফোন বদলানোর আগে এসব সহজ উপায় একবার চেষ্টা করে দেখাই বুদ্ধিমানের কাজ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্রিকসে না গিয়ে দেশকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী: রিজভী
তিন মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন
উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু
১১ হাজার কোটি ফিরলেই গ্যাস-বিদ্যুৎ হাসবে!
‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই রাষ্ট্রবিজ্ঞানে মিথিলা!
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা