Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহার, ইরানের বিজ্ঞানীদের আশ্চর্য আবিষ্কার

ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহার, ইরানের বিজ্ঞানীদের আশ্চর্য আবিষ্কার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতার মধ্যে ইরানের একদল তরুণ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ চালু করেছেন নতুন এআই প্ল্যাটফর্ম ‘হুশ সোরাহ’ (Hoosh Soreh)। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা বিদেশি ওয়েবসাইটে প্রবেশ না করেই উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহার করতে পারবেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Fars News Agency-এর বিজ্ঞান ও অগ্রগতি বিভাগ জানিয়েছে, ইরানে দ্রুত ও নির্ভরযোগ্য এআই ব্যবহারের চাহিদা বেড়েছে। কিন্তু বিদেশি প্ল্যাটফর্মে প্রবেশে সীমাবদ্ধতা, ভিপিএন নির্ভরতা এবং সেবার অস্থিরতা ব্যবহারকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে দেশীয় সমাধান হিসেবে ‘হুশ সোরাহ’ চালু করা হয়েছে।

প্ল্যাটফর্মটির নির্মাতাদের দাবি, এটি একটি সমন্বিত এআই হাব, যেখানে জনপ্রিয় বিভিন্ন মডেল এক জায়গা থেকে ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে ChatGPT, Claude, Gemini এবং GPT-4o mini-সহ অন্যান্য শক্তিশালী মডেল।

হুশ সোরাহ-এর প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদহোসেন পনাহি বলেন, ডেভেলপার, গবেষক, শিক্ষার্থী ও সাধারণ ব্যবহারকারীরা বিদেশি এআই প্ল্যাটফর্ম ব্যবহারে নানা সমস্যায় পড়ছিলেন। একাধিক ভিপিএন ব্যবহার, সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং সেবার অস্থিতিশীলতা এআই ব্যবহারে বড় প্রতিবন্ধকতা তৈরি করছিলো। এসব সমস্যার সমাধানেই নিরাপদ ও স্থিতিশীল অবকাঠামো তৈরি করা হয়েছে।

প্ল্যাটফর্মটির একটি উল্লেখযোগ্য সুবিধা হলো GPT-4o mini মডেল বিনামূল্যে ব্যবহারের সুযোগ। নতুন ব্যবহারকারীরা নিবন্ধনের পর ৭৫টি ক্রেডিট কয়েন পাবেন, যা প্রায় ৭৫টি বিনামূল্যে চ্যাটের সমান। ক্রেডিট শেষ হলেও GPT-4o mini প্রতিদিন পুনরায় চার্জ হয়, ফলে হালকা ব্যবহারের ক্ষেত্রে প্রতিদিন বিনামূল্যে সেবা পাওয়া সম্ভব।

লিখিত কনটেন্ট তৈরির পাশাপাশি ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির সুবিধাও রয়েছে। ব্যবহারকারীরা লিখিত নির্দেশনা দিয়ে ছবি তৈরি করতে পারবেন। এছাড়া ফাইল-ভিত্তিক চ্যাটবট, এআই অবতার এবং ফার্সি ভাষার ব্যবহারবান্ধব ইন্টারফেসও যুক্ত করা হয়েছে।

নির্মাতারা জানিয়েছেন, প্ল্যাটফর্মটির সব ডেটা ও ফাইল সম্পূর্ণ এনক্রিপ্টেডভাবে সংরক্ষণ করা হয়, যাতে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত থাকে।

এ উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক ইন্টারনেট সেবায় সীমাবদ্ধতার কারণে ইরানি ব্যবহারকারীদের জন্য উন্নত এআই টুল ব্যবহার কঠিন হয়ে উঠেছে। দেশীয় এ প্ল্যাটফর্ম সে নির্ভরতা কমাতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : তেহরান টাইমস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে একুশে বইমেলা শুরু আজ
হাতিরঝিলে নির্মাণাধীন ভবনে শিশুর লাশ উদ্ধার
কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৮
বাগাতিপাড়ায় দুই ফার্মেসিকে জরিমানা
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, অর্ধশতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেফতার দাবি এনসিপির
বেনাপোলের শুকুর-জামালের যাবজ্জীবন কারাদণ্ড
শার্শায় আল-আমিন হত্যায় প্রধান আসামি মশিউর গ্রেফতার
বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিলো: জামায়াত আমির
যশোর জেনারেল হাসপাতাল থেকে নারী চোর আটক
জামিনে মুক্ত হলেই আ.লীগ নেতাকর্মীদের পুন:গ্রেফতারের নির্দেশ
‘আজকে আমার শেষ দিন’—লাইভে এসে তরুণীর আত্মহত্যা
জামায়াতকে ভোট দেয়ায় স্ত্রীদের তালাকের পরামর্শ বিএনপি এমপির
বিএনপি-আ.লীগ সন্ত্রাসীরা হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করেছে: নাহিদ
গাছ কাটা বিএনপি নেতা জাহাঙ্গীর গ্রেফতার
টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
৫ কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক