Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৬, ১৯ নভেম্বর ২০২৬

ফটকে ছবি সাঁটিয়ে বিক্ষোভ

শামীম ওসমানের বাড়িতে আগুন

শামীম ওসমানের বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগ করেছেন একদল যুবক। এ সময় বাড়ির ফটকে তার ছবি সাঁটিয়ে তাতে আগুন দেয়া হয়। পাশাপাশি বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করেন তারা।

বুধবার (১৮ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় শামীম ওসমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাতের (শেখ রিফাত) নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক বাড়িটিতে যান। একপর্যায়ে তারা বাড়ির বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেন। এ সময় বাড়ির সামনের ফটকে শামীম ওসমানের ছবি সাঁটিয়ে তাতেও আগুন দেয়া হয়।

এরপর মিছিল নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিলো, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’।

ঘটনার প্রত্যক্ষদর্শী জামতলা এলাকার নৈশপ্রহরী হারুন অর রশিদ জানান, একদল যুবক মিছিল নিয়ে এসে বাড়িটিতে আগুন দেয়ার চেষ্টা করেন। এতে বাড়ির কয়েকটি স্থানে আগুন জ্বলে ওঠে। একপর্যায়ে তারা বাড়ির ভেতরের অংশেও আগুন দেয়ার চেষ্টা করেন।

তিনি জানান, স্থানীয় লোকজন এগিয়ে এসে বাধা দিলে যুবকেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের চেষ্টায় বাড়ির বিভিন্ন স্থানে জ্বলে ওঠা আগুন নিভিয়ে ফেলা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম গণমাধ্যমকে জানান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলেও জামতলা এলাকায় শামীম ওসমানের এ ডুপ্লেক্স বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিলো। একই দিন উত্তর চাষাঢ়া এলাকায় তার ভাই ও সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া সেদিন জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস