Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫০, ২৮ আগস্ট ২০২৫

যুবদল নেতার তীব্র সমালোচনা

‘লুঙ্গি-গেঞ্জি পরে পালিয়েছেন শামীম ওসমান’

‘লুঙ্গি-গেঞ্জি পরে পালিয়েছেন শামীম ওসমান’
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সাবেক আওয়ামী লীগ এমপি শামীম ওসমানকে নিয়ে তীব্র মন্তব্য করেছেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি। তিনি দাবি করেন, রাজনৈতিক জীবনের একসময়কার প্রভাবশালী এ নেতা এখন এমন দুর্দশায় পড়েছেন যে লুঙ্গি ও গেঞ্জি পরে পালাতে বাধ্য হয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় পুলিশের গুলিতে নিহত শাওনের স্মৃতিসৌধ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে রনি বলেন,

নারায়ণগঞ্জের যিনি গডফাদার ছিলেন, তিনি কাপড়চোপড় পরে পালাতে পারেননি। উনি লুঙ্গি ও গেঞ্জি পরে পালিয়েছেন। এর চেয়ে জঘন্য পতন বাংলাদেশে আর হয় না।

রনি আরও বলেন, আজ এটা বলার কারণ হলো—রাজনীতি যদি শুধু জনগণের জন্য করা হয়, তবে কারও এমন পরিণতি হতো না।

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করে বলেন, জিয়াউর রহমান দেশের মানুষের জন্য কাজ করতে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বলেছেন, বিএনপি হবে সাধারণ মানুষের দল। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

তিনি জানান, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের নির্দেশে নিহত শাওনের স্মৃতিতে প্রতিকৃতি বা স্মৃতিচিহ্ন নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখতেই তারা এখানে এসেছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে শাওন নিহত হন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস