Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৭, ১৮ নভেম্বর ২০২৬

পুলিশের টিয়ারশেল

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা বন্ধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা বন্ধ
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (১৮ নভেম্বর) সকালে শ্রমিকদের বিক্ষোভ একপর্যায়ে সড়ক অবরোধে রূপ নেয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরেই গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা এবং শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মসূচি পালন করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে অসংখ্য যানবাহন। কর্মস্থলগামী মানুষ, যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা অবরোধ অব্যাহত রাখলে সকাল সোয়া ৯টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে শ্রমিকদের একটি অংশ আবারও হারিকেন এলাকায় অবস্থান নেন।

এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেছেন। তবে তারা মহাসড়কে অবস্থান নেননি।

শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রমিক অসন্তোষের কারণে বুধবার সকালে মহানগরীর ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মসংস্থান ও উৎপাদন কার্যক্রম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শ্রমিকদের দাবি এবং মালিকপক্ষের অবস্থান নিয়ে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস
গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম ‘কেনদ্রিক’
নির্বাচনী এলাকায় যেতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের পিলারের সুরঙ্গে নারীর লাশ