Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ১ জুন ২০২৫

কমলো জ্বালানি তেলের দাম 

কমলো জ্বালানি তেলের দাম 
ছবি: সংগৃহীত

সরকার জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। শনিবার (৩১ মে)  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমিয়ে ১০৪ টাকা থেকে ১০২ টাকায় নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা করা হয়েছে। তবে কেরোসিনের ক্ষেত্রে উল্টোভাবে দাম বাড়ানো হয়েছে। লিটারপ্রতি কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নতুন দাম শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল জ্বালানি তেলের দাম সামান্য কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়। সে সময় ডিজেল ও কেরোসিন লিটারপ্রতি ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকায় বিক্রি হচ্ছিলো।

সরকার জানায়, বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে ২০২৪ সালের মার্চ থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করা হয়। এ প্রক্রিয়ার আওতায় প্রতি মাসেই নতুন দাম নির্ধারণ করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী