Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ২৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ০১:৪৬, ২৩ জানুয়ারি ২০২৫

গাড়িতে গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর

গাড়িতে গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর
প্রতীকি ছবি

মূল্য সংযোজন করের সমন্বয়ে কমেছে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম। বুধবার (২২ জানুয়ারি) রাতে এক আদেশে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আদেশে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এলপিজির ওপর আরোপিত ভ্যাটের হার পরিবর্তনের ফলে অটোগ্যাসের মূল্য ৬৭ টাকা ২৭ পয়সায় সমন্বয় করা হয়, যার মধ্যে ভ্যাট ৪ টাকা ৪১ পয়সা অন্তর্ভুক্ত করা হয়।

প্রকৃতপক্ষে এলপিজি মজুতকরণ পরবর্তী মূল্য ৫৩ টাকা ১৪ পয়সার ওপর ৭ দশমিক ৫ শতাংশ হারে মুসক হবে ৩ টাকা ৯৯ পয়সা। সে অনুযায়ী ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য হবে প্রতিলিটার ৬৬ টাকা ৮৫ পয়সা।

এর আগে, গত ১৪ জানুয়ারি এক আদেশে অটোগ্যাসের (এলপিজির) দাম বৃদ্ধি করে ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য