Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৪, ৩০ আগস্ট ২০২৬

আপডেট: ০১:০৫, ৩০ আগস্ট ২০২৬

মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনাটি নিয়ে স্বাধীন তদন্ত হলেও সেখানে কোনও রাজনৈতিক উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়নি। বরং জলদস্যুদের পরস্পরবিরোধী গ্রুপের দ্বন্দ্ব থেকেই এ ঘটনার সূত্রপাত হতে পারে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত প্রদর্শনী ও প্যানেল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিরাজ শেখের নিখোঁজ হওয়ার পেছনের ঘটনাপ্রবাহ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরাজ শেখের লোকজন নদীর তীরে একটি পন্টুন স্থাপন করেছিলো। অভিযোগ রয়েছে, ওই পন্টুন ব্যবহার করে জলদস্যুদের জন্য সমুদ্র থেকে রসদ সংগ্রহ ও সরবরাহ করা হতো। পরে কোস্টগার্ড পন্টুনটি সরিয়ে দিলে এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, পন্টুন অপসারণের ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে কোস্টগার্ডের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি কয়েকজনকে আহত করার অভিযোগও ওঠে। এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

এরপর মিরাজ শেখকে কোস্টগার্ড নিয়ে গেছে—এমন অভিযোগ সামনে আসে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পন্টুন অপসারণ নিয়ে ক্ষোভ এবং মিরাজকে নিয়ে ওঠা অভিযোগ—দুই বিষয়কে মিলিয়ে পুরো ঘটনাটি জলদস্যুদের পরস্পরবিরোধী গ্রুপের সংঘাতের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

মিরাজ শেখ ও তার পরিবারের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মিরাজ শেখ ও তার বাবার রেকর্ডও একই ধরনের ছিলো। মিরাজের বিরোধী গ্রুপের ক্ষেত্রেও একই ধরনের তথ্য রয়েছে।

তবে এসব অভিযোগের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে স্বাধীন তদন্তের উদ্যোগ নেয়া হয়েছিলো বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, অন্য একটি বাহিনীকে দিয়ে ঘটনাটি তদন্ত করানো হয়েছে। কিন্তু তদন্তে কোনও রাজনৈতিক উদ্দেশ্যের প্রমাণ বা এমন কোনো ‘ফাইন্ডিংস’ পাওয়া যায়নি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখানে তো কোনও রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে না।’

মিরাজ শেখের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে কেউ গুমের কাহিনী তৈরির চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সরকারের অবস্থান স্বচ্ছ দাবি করে তিনি বলেন, ‘উই আর ট্রান্সপারেন্ট।’

স্বাধীন তদন্তের বিষয়ে সরকারের কোনও আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, কেউ চাইলে এ ঘটনায় স্বাধীন তদন্তের উদ্যোগ নেয়া যেতে পারে। সরকারের পক্ষ থেকে তাতে সহযোগিতা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, আপনারা কোনও স্বাধীন তদন্ত করতে চান, উই আর রেডি। আমরা স্বাধীন তদন্ত করবো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ