Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:২৭, ১১ মার্চ ২০২৬

ঈদের বিশেষ ‘ইত্যাদি’-তে এক মঞ্চে তমা মির্জা–হিমি

ঈদের বিশেষ ‘ইত্যাদি’-তে এক মঞ্চে তমা মির্জা–হিমি
ছবি: সংগৃহীত

ঈদের আনন্দ বাড়াতে বরাবরের মতো এবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এবারের ঈদ বিশেষ পর্বে দর্শকদের জন্য থাকছে মনোমুগ্ধকর একটি নৃত্য পরিবেশনা। এতে একসঙ্গে পারফর্ম করবেন চলচ্চিত্র তারকা তমা মির্জা এবং টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের সঙ্গে থাকবেন একদল নৃত্যশিল্পী।

এই নৃত্যের কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ এবং সংগীত পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আকাশ মাহমুদ। এবারের সংগীতে ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক ধারার সমন্বয় রাখা হয়েছে। পাশাপাশি নৃত্য বিন্যাসেও আনা হয়েছে নতুনত্ব।

অনুষ্ঠানটির প্রযোজক ও উপস্থাপক হানিফ সংকেত বলেন, প্রতিবার আমরা দর্শকদের পরিচিত ধাঁচের বাইরে কিছু উপস্থাপন করার চেষ্টা করি। এবারের নৃত্য পরিবেশনাও সেই প্রচেষ্টার অংশ। শিল্পীরা কঠোর পরিশ্রম করেছেন, নিয়মিত মহড়া দিয়েছেন এবং আন্তরিকভাবে অংশ নিয়েছেন।

ঈদের বিশেষ এই পর্বটি প্রচারিত হবে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন-এ ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

সবার দেশ/এফএস 

 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী