Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বলিউডের অ্যাকশন গার্লস

বলিউডের অ্যাকশন গার্লস
ছবি: সংগৃহীত

প্রচলিত প্রথা ভেঙে ভারতীয় সিনেমা এখন নতুন যুগে প্রবেশ করেছে। যেখানে অভিনেত্রীরা এখন আর শুধু গ্ল্যামারের সীমাবদ্ধতায় আটকে নেই। বহু অভিনেত্রী বর্তমানে নিজ দক্ষতায় অ্যাকশন দৃশ্য উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেছেন, ভেঙেছেন প্রচলিত বাধা এবং প্রমাণ করছেন নিজেদের শক্তিশালী পারফরমার হিসেবে।

আজকের আয়োজনে থাকছে শীর্ষ ৪ অভিনেত্রী, যারা মারামারি ও স্ট্যান্ট দৃশ্যে নজরকাড়া অভিনয় করে বি-টাউনে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছেন।

দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গ্ল্যামার চরিত্রের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও নজর কেড়েছেন। অভিনয় করেছেন ‘পাঠান’, ‘সিংহাম অ্যাগেইন’ ও ‘ট্রিপল এক্স’-এর মতো দুর্ধর্ষ অ্যাকশন সিনেমায়।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ ‘টাইগার ৩’ সিনেমায় অভিনয় করে প্রমাণ করেছেন যে, তিনি শুধু গ্ল্যামারাস নন, বরং একজন দক্ষ অ্যাকশন তারকাও। বিশেষ করে ‘টাইগার ৩’ সিনেমায় তার ‘হামাম’ দৃশ্যে তীব্র ও শক্তিশালী পারফরম্যান্স সবাইকে চমকে দেয়।

আলিয়া ভাট

অভিনেত্রী আলিয়া ভাটকে সব শেষ মুক্তি পাওয়া ‘জিগরা’ সিনেমায় দুর্দান্ত অ্যাকশন নিয়ে হাজির হতে দেখা যায়। জেল ভেঙে পালানোর কাহিনি কেন্দ্র করে তৈরি এ সিনেমায় তিনি এমন দুর্দান্ত স্ট্যান্ট করেছেন, যা আগে তার কাছ থেকে দেখা যায়নি। ‘জিগরা’তে নজরকাড়া পারফরম্যান্সের পর, তিনি এখন আসন্ন অ্যাকশন সিনেমা ‘আলফা’তে সম্পূর্ণ নতুন রূপে হাজির হতে চলেছেন।

কৃতি শ্যানন

কৃতি শ্যানন ‘গণপথ’ সিনেমায় অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন। কঠোর ও রাগী লুক নিয়ে তিনি ৯ মাসের নিবিড় প্রশিক্ষণের পর নানচাক ব্যবহার দক্ষতার সঙ্গে রপ্ত করেছেন। এ অভিনেত্রী অ্যাকশন দৃশ্য প্রদর্শন করে শুধু গ্ল্যামারনির্ভর চরিত্রের সীমানা অতিক্রম করেননি, বরং বলিউডের জন্য একটি নতুন যুগের সূচনা করেছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার