Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ২২ ডিসেম্বর ২০২৪

‘তিনি তো বয়স্ক’, কারিনাকে পাকিস্তানী অভিনেতা

‘তিনি তো বয়স্ক’, কারিনাকে পাকিস্তানী অভিনেতা
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনার সঙ্গে তাকে পর্দায় দেখতে চান অনুরাগীরা। কিন্তু পাকিস্তানী অভিনেতা খাকান শাহনওয়াজ় সমালোচিত হয়েছেন তার মন্তব্যার জন্য।

কারিনা কপূর খানকে নিয়ে মন্তব্য করে বিপাকে পাকিস্তানী অভিনেতা খাকান শাহনওয়াজ়। অভিনেতার মন্তব্যকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। কারিনার অনুরাগীরাও সমাজমাধ্যমে খাকানের উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ।

সম্প্রতি পাশের দেশের একটি অনুষ্ঠানে খাকানের উদ্দেশে এক অনুরাগী বলেন যে, তিনি কারিনার বিপরীতে খাকানকে দেখতে ইচ্ছুক। উত্তরে খাকান বলেন, হ্যাঁ, সেটা করতেই পারি। তিনি তো আমার থেকে অনেকটাই বয়সে বড়। তাই আমি তার ছেলের চরিত্রে অভিনয় করতেই পারি।

এর পরেই অভিনেতাকে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়। কারিনার অনুরাগীদের দাবি, খাকান কারিনাকে অপমান করেছেন। এক অনুরাগীর কথায়, কোনও অভিনেত্রীকে তার বয়স নিয়ে অসম্মান করা উচিত নয়। অন্য একজন লেখেন, খাকান কে! তিনি কোন যুক্তিতে করিনা প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন!

উল্লেখ্য, ২৭ বছর বয়সি খাকান একজন মডেল অভিনেতা এবং সমাজমাধ্যম প্রভাবী। অভিনেত্রী মাহিরা খান প্রযোজিত ‘বারওয়া খিলাড়ি’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে তিনি প্রচারের আলোয় আসেন। তবে কারিনা প্রসঙ্গে কটাক্ষের জবাবে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি খাকান।

সবার দেশ/এফএ

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী