Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৫৩, ১৯ জানুয়ারি ২০২৫

সাইফ ইস্যুতে কারিনার জবানবন্দি

সাইফ ইস্যুতে কারিনার জবানবন্দি
ফাইল ছবি

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের জবানবন্দি রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ। ভয়াবহ সে অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন অভিনেত্রী নিজেই।

পুলিশকে দেয়া বক্তব্যে কারিনা জানান, বুধবার মধ্যরাতে ঢুকে পড়া হামলাকারী ছিল ‘অত্যন্ত আগ্রাসী’। তিনি বলেন, আমাদের ছোট ছেলে জেহ-কে হামলাকারীর হাত থেকে  বাঁচাতে চেষ্টা করছিলো সাইফ। সে কারণেই হামলাকারীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলো। অত্যন্ত আগ্রাসী ছিল সে হামলাকারী। তবে আমরা কোনওমতে প্রাণ বাঁচিয়ে ১২ তলায় উঠে যাই। 

কারিনা আরও জানান, তার একাধিক মূল্যবান গয়না ঘরে খোলা অবস্থায় পড়েছিল। কিন্তু হামলাকারী তা ছুঁয়েও দেখেনি। ঘটনার দিন রাত পর্যন্ত কারিশমা এবং রিয়ার সঙ্গে ছিলেন তিনি। রাত ১টার সময় কারিনা যখন বাড়ি ফেরেন, ততক্ষণে হামলাকারীর সঙ্গে সাইফের ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাড়ির ভেতরে। 

পুলিশকে দেয়া জবানবন্দিতে অভিনেত্রী আরও বলেন, আমি ১১ তলায় উঠে দেখি হামলাকারী ঘরে ঢুকে পড়েছে। সে ভীষণ আগ্রাসী ছিল। তার হাত থেকে জেহ এবং ওর ন্যানিকে বাঁচানোর চেষ্টা করছিল সাইফ। সে সময়ই ওর ওপর হামলা করে আততায়ী। ঘটনার পর কারিনার টিমের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, সংবাদমাধ্যম এবং ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে। এটা পুলিশের তদন্তের বিষয়। আমরা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে থাকবো।

এদিকে জানা যায়, বলিউড তারকা সাইফ আলী খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা বলছেন, এ তারকার অবস্থা আগের তুলনায় ভালো। তিনি সেরে উঠছেন। বুধবার রাতে বান্দ্রার ফ্ল্যাটে হামলার শিকার হন সাইফ। তাকে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছিল। এরপর টানা পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর অভিনেতাকে আইসিইউতে নেয়া হয়। চিকিৎসকরা জানান, সাইফ এখন হাঁটতে পারছেন। তার কোনো জটিলতা নেই, শরীরে খুব একটা ব্যথাও নেই।

সবার দেশ/এফএ
 

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী