Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ২১ জানুয়ারি ২০২৫

বাড়ি ফিরেই মেজাজ গরম কারিনার

বাড়ি ফিরেই মেজাজ গরম কারিনার
ছবি: সংগৃহীত

চারদিন পর বাড়ি ফিরেই মেজাজ গরম করলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এর আগে গত বৃহস্পতিবার থেকেই হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সাইফ আলি খান। সেখানেই সার্বক্ষণিক দেখভাল করেন অভিনেত্রী। ঘটনার পর থেকে পুলিশের আনাগোনাও লেগে রয়েছে। তদন্তের কারণে হাজির হতে হচ্ছে পুলিশকে। 

এদিকে সে রাতের ঘটনার পরপরই জেহ ও তৈমুরকে নিজের বাড়িতে নিয়ে যান কারিনার বোন অভিনেত্রী কারিশমা কাপুর। পরে হামলাকারী ধরা পড়ার পর গত রোববার সাইফের দুই সন্তান বাবাকে দেখতে যায়। এ সময় উপস্থিত ছিলেন কারিনা। সোমবার দুই ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন অভিনেত্রী। কিন্তু ফিরেই রাগে ফেটে পড়লেন তিনি। কিন্তু কেন?

বুধবার গভীর রাতে দুষ্কৃতকারীর হামলায় আহত হলে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। সাইফের শিরদাঁড়ায় গেঁথে ছিল আড়াই ইঞ্চি মাপের একটি ছুরির অংশ। অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় সে ছুরি। এখন অভিনেতা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আট বছরের তৈমুরই নাকি রক্তাক্ত সাইফকে হাসপাতালে নিয়ে যায় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। আবার প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, বড় ছেলে ইব্রাহিম আলি খান নাকি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবাকে। ঘটনার পর থেকে নানা ধরনের মন্তব্য ছড়িয়েছে। নানা মুনির নানা মত। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এখনো তা থেমে নেই। আর এতেই বেজায় চটেছেন বেবো। 

বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে কারিনা লিখেছেন— আপনাদের মন বলে কিছু নেই। আমাদের একা ছেড়ে দিন। যদিও এ পোস্ট শেয়ার করে নেয়ার মিনিট কয়েকের মধ্যেই তা মুছে দেন অভিনেত্রী। এমনিতেই বাড়িতে পরিবেশ যথেষ্ট ভারি। এর মধ্যে দুই ছেলের মন ভালো করতে চেষ্টার খামতি রাখছেন না কারিনা। বাড়িতে ঢুকে ছেলেদের জন্য নিয়ে আসেন খেলনা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী