Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৬, ১৫ আগস্ট ২০২৫

জামিনে মুক্তি পেলেন শমী কায়সার

জামিনে মুক্তি পেলেন শমী কায়সার
ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও প্রযোজক শমী কায়সার জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

২০২৪ সালের ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর উত্তরা পূর্ব থানায় দায়ের করা দুটি পৃথক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাগুলোতে অভিযোগ ছিল—জুবায়ের হাসান ইউসুফ ও ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যার চেষ্টা করেছিলেন তিনি।

সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ দুই মামলাতেই শমী কায়সারকে জামিন মঞ্জুর করে। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আদালতের আদেশ অনুযায়ী তিনি কারামুক্ত হন।

জানা গেছে, মুক্তির পর তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং শিগগিরই গণমাধ্যমে নিজের বক্তব্য দেবেন।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল