Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:৩৬, ৮ অক্টোবর ২০২৫

নোংরা ছড়িয়ে সমাজকে দূষিত করা আপনার দায়িত্ব নয়: পিয়া

নোংরা ছড়িয়ে সমাজকে দূষিত করা আপনার দায়িত্ব নয়: পিয়া
ছবি: সংগৃহীত

আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল সাম্প্রতিক এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন কনটেন্ট নির্মাতাদের দায়িত্ব নিয়ে সরাসরি মন্তব্য করেছেন। সাক্ষাৎকারের কিছু ভিডিও ক্লিপ বর্তমানে অনলাইনে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

পিয়া জান্নাতুল তার ফেসবুক পেজে সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করে ব্যক্তিগত মন্তব্য ও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা, নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধুমাত্র ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কখনও কারও কাজ হতে পারে না।

তারকা ব্যক্তিত্বদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 

আপনি যদি একজন পাবলিক ফিগার হন, মনে রাখবেন মানুষ আপনাকে অনুসরণ করে, আপনার প্রতিটি কথা ও প্রতিক্রিয়া তাদের প্রভাবিত করে। তাই প্রত্যেকটি বেহুদা প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। ভুল বার্তা ছড়ানো কখনো দায়িত্বশীলতার পরিচয় নয়।

সঞ্চালকদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রেজেন্টারদের কাছে আমার বার্তা, এটি আপনার ৮০ শতাংশ দায়িত্ব যে, আপনি কী প্রশ্ন করছেন। প্রযোজক বা অন্য কেউ বললেও, আপনারই সচেতন থাকা উচিত। কারণ মানুষ পরে মনে রাখে না কে আপনাকে প্রশ্ন করতে বলেছিলো, তারা মনে রাখে আপনি প্রশ্ন করেছিলেন।

পিয়া জান্নাতুল তার পোস্টের শেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, 

চলুন আমরা সবাই একটু দায়িত্ব নিই। যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, দূষণ নয়।

এ মন্তব্য সামাজিক মিডিয়া ও টেলিভিশন কনটেন্ট নির্মাতাদের মধ্যে দায়বদ্ধতা ও নৈতিকতার গুরুত্ব নিয়ে নতুন আলোচনা উসকে দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: