Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ১৪ জুলাই ২০২৬

তোলপাড় টলিউড পাড়ায়

অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার

অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
ছবি: সংগৃহীত

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী (পিএস) অর্ঘ্য মুখোপাধ্যায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ায় পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগের পরপরই তার সঙ্গে সব ধরনের পেশাগত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ জানিয়েছে, অর্ঘ্য মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে রোববার তাকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী তরুণী ও অর্ঘ্য একই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল অর্ঘ্য মুখোপাধ্যায়ের বাড়িতে গেলে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন।

তবে অভিযোগ দায়ের করা হয় ঘটনার প্রায় আড়াই মাস পর। গত ২৭ জুন ভুক্তভোগী চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ জমা দিলে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানের পর অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানে তিনি জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তার পেশাগত সময়সূচি ও বিভিন্ন কর্মসূচি পরিচালনার দায়িত্বে রয়েছে। সে প্রতিষ্ঠানের মাধ্যমেই অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় ও কাজের সম্পর্ক তৈরি হয়েছিলো।

শ্রাবন্তী বলেন, অর্ঘ্য গ্রেফতার হওয়ার খবর তাকে বিস্মিত ও অস্বস্তিতে ফেলেছে। তার ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না। অভিযোগ সামনে আসার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যতে কোনোভাবেই অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন না। বিষয়টি সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকেও জানিয়ে দেয়া হয়েছে বলে উল্লেখ করেন অভিনেত্রী।

এদিকে অভিযুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়ের আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্র অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, অভিযোগকারী তরুণী ও তার মক্কেলের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচয় ছিলো। তার দাবি, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরেই এ অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। তদন্তের অগ্রগতি এবং আদালতের পরবর্তী কার্যক্রমের ওপরই নির্ভর করবে মামলার ভবিষ্যৎ।

সবার দেশ বিনোদন

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ