Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ২৮ জুলাই ২০২৬

ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ

প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে প্রেমিকাকে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামিম আশরাফ মনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে ভুক্তভোগীর বড় বোন রাজিয়া সুলতানা মামলাটি করেন।

মামলাটি গ্রহণ করে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং ঘটনার তদন্ত করে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর দুই আসামি হলেন নামিম আশরাফের বাবা আশরাফউদ্দিন ও মা শাহনাজ বেগম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সাদিয়া ইযাসফিয়া পেশায় একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। ২০২৪ সালে একটি ফটোশুটের সময় ফটোগ্রাফার নামিম আশরাফের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিয়ের আশ্বাস দিলেও নামিম বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন, যা নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়েছে, গত ১০ জুন রাতে নামিম আশরাফ সাদিয়াকে আদাবরের শেখেরটেক ১২ নম্বর সড়কে অবস্থিত তার নিজস্ব ফটো স্টুডিও-সংবলিত ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তিনি সাদিয়াকে পরিবারের সদস্যদের কাছে বান্ধবীর বাসায় অবস্থানের কথা বলতে বাধ্য করেন।

বাদীর অভিযোগ, ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সাদিয়াকে ওই স্টুডিওতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ১৪ জুন তাকে হত্যা করা হয়। ঘটনার পর এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করে নিজেকে আড়াল করার চেষ্টা করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, পুলিশের সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় আদালতের নির্দেশে ডিবি পুলিশ তদন্ত শুরু করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী