Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৫, ৩১ অক্টোবর ২০২৫

রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’ নিয়ে উত্তেজনা

সাফা কবিরের মন ভালো, মেহজাবীনের শুভকামনা

সাফা কবিরের মন ভালো, মেহজাবীনের শুভকামনা
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক দশক পর আবার বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। নতুন সিনেমা ‘দম’-এর ঘোষণায় উচ্ছ্বাস ছড়িয়েছে সহকর্মী ও ভক্তদের মধ্যে। পরিচালক রনির পুরোনো সহযোদ্ধারা সোশ্যাল মিডিয়া একের পর এক শুভেচ্ছা জানাচ্ছেন—যাদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়া এসেছে অভিনেত্রী সাফা কবির ও মেহজাবীন চৌধুরীর কাছ থেকে।

সাফা কবির লিখেছেন, 

রেদওয়ান রনি ভাইয়া, আজকের দিনটি অবশেষে এসেছে, এটা ভেবে আমি ভীষণ খুশি। অনেক দিন ধরে এ মুহূর্তের অপেক্ষায় ছিলাম। আপনি আবার সিনেমা বানাচ্ছেন—এটা দেখার জন্য কতটা মুখিয়ে ছিলাম, তা আপনি জানেন না। আজ মনটা আনন্দে পূর্ণ।

তিনি আরও যোগ করেছেন, ‘দম’ টিমের সবার জন্য রইল আমার ভালোবাসা। আশা করছি ছবিটা দারুণ হতে যাচ্ছে। ভালো কিছুর অপেক্ষায় আছি। বড় পর্দায় ছবিটা দেখার জন্য আজ থেকেই অধীর আগ্রহে দিন গুনবো।

রেদওয়ান রনি নির্মাণ করেছেন ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’-এর মতো আলোচিত সিনেমা। প্রায় দশ বছর পর ‘দম’-এর মাধ্যমে তিনি ফিরছেন বড় পর্দায়। তাই এ সিনেমা ঘিরে প্রত্যাশা যেমন উঁচু, তেমনি আবেগও প্রবল।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 

‘দম’ টিমের সবার জন্য শুভকামনা। দারুণ একটা কাজ হোক, সে প্রত্যাশা। 

রনি পাল্টা মন্তব্যে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ মেহজাবীন। এ শুভকামনা টিমের জন্য অনেক কিছু।

যদিও আগে শোনা যাচ্ছিলো ‘দম’-এ অভিনয় করবেন মেহজাবীন চৌধুরী, তবে এ বিষয়ে এখনো প্রযোজনা প্রতিষ্ঠান কোনো মন্তব্য করেনি।

এদিকে সিনেমাটির মহরতে উপস্থিত ছিলেন একাধিক তারকা ও শিল্পী—সবাইকে একসঙ্গে দেখে যেন এক ধরনের নস্টালজিয়া কাজ করেছে ঢালিউডে। আদনান আল রাজীব, সাদিয়া আয়মানসহ অনেকে মন্তব্য করেছেন, রনির সিনেমা মানেই আলাদা ভাবনা, আলাদা গল্প।

দীর্ঘ বিরতির পর রেদওয়ান রনির এ ফেরা শুধু একটি সিনেমা নয়, বরং তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা। দর্শক-সহকর্মীরা ইতিমধ্যেই ‘দম’-এর জন্য দমিয়ে রেখেছেন আশা—এ ছবিই হয়তো ফিরিয়ে আনবে সে পুরোনো রনি-ম্যাজিক।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার