Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ৫ অক্টোবর ২০২৬

ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ

ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলাটিকে বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, আবারও নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। এবার কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা।

তিনি দাবি করেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলার ঘটনা। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এ ধরনের আচরণ করতে পারেন, সে প্রশ্নও তোলেন তিনি।

হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দিন পাটওয়ারীর মতো নেতাদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।

এর আগে রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের পর একদল যুবক গালাগালি ও হামলার চেষ্টা করে। পরে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা তার বহনকারী গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়।

ঘটনার পর পুলিশ নাসীরুদ্দিন পাটওয়ারীকে নিরাপদ স্থানে নিয়ে যায়। এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা এ হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেছেন, ছাত্রদল ‘মব কালচারের’ রাজনীতিতে বিশ্বাস করে না এবং এ ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই।

সর্বশেষ হামলার ঘটনায় নাহিদ ইসলাম বিএনপির নেতাকর্মীদের দায়ী করলেও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার