Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ৫ অক্টোবর ২০২৬

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি, দেশে আইনের শাসন এবং সংবিধানের সর্বোচ্চ মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বড় ধরনের লংমার্চ শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সরকারের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ার পর খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এ কর্মসূচি শুরু হয়।

রোববার (৪ অক্টোবর) লাক্কি মারওয়াতের গান্ধী চক থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লংমার্চের নেতৃত্ব দেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। তিনি জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর মিছিলটি খায়রাবাদে পৌঁছালে পরবর্তী আন্দোলনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে।

লংমার্চকে কেন্দ্র করে বান্নু, লাক্কি মারওয়াত ও ডেরা ইসমাইল খানসহ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পিটিআই নেতাকর্মী লাক্কি মারওয়াতে জড়ো হন। কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, লংমার্চটি কারাক, কোহাত, পেশোয়ার ও চারসাদ্দা হয়ে সামনে এগিয়ে যাবে। দলীয় নেতারা ইমরান খানের মুক্তি এবং দেশে সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

এর আগে ইমরান খানের মুক্তিসহ বিভিন্ন দাবি নিয়ে পিটিআই ও সরকারের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। তবে রোববার সকালে সে আলোচনা পুরোপুরি ভেঙে যায়। সরকারের পক্ষ থেকে আলোচনার ব্যর্থতার জন্য খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে দায়ী করা হয়েছে।

অন্যদিকে পিটিআইয়ের দাবি, সরকারের একতরফা কিছু শর্ত ও অযৌক্তিক দাবির কারণেই আলোচনা সফল হয়নি। ফলে আলোচনার পরিবর্তে রাজপথে আন্দোলনের কর্মসূচি নেয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে রাজধানী ইসলামাবাদে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছে পাকিস্তান সরকার। আইন অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

লংমার্চকে ঘিরে পিটিআই নেতাকর্মীদের অগ্রযাত্রা এবং সরকারের অবস্থান—দুই দিকেই নজর রাখছে দেশটির রাজনৈতিক মহল। আগামী ৮ অক্টোবর খায়রাবাদে পৌঁছে মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি কী ধরনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন, এখন সেদিকেই তাকিয়ে দলটির নেতাকর্মীরা।

সূত্র: জিও টিভি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার