Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ১২:১৭, ৫ মার্চ ২০২৬

মাঠে গিয়ে কার্যক্রম দেখলেন ভিএসও’র ন্যাশনাল ভলান্টিয়ার

গাইবান্ধায় সবুজ অর্থনীতির মডেল গড়ছে তরুণরা

গাইবান্ধায় সবুজ অর্থনীতির মডেল গড়ছে তরুণরা
ছবি: সবার দেশ

গ্রামীণ অর্থনীতিতে সবুজ বিপ্লব ঘটাতে এবং প্রান্তিক কৃষকদের টেকসই সাফল্যের পথ দেখাতে কাজ করছে ভিএসও বাংলাদেশের ইনক্লুশন অ্যান্ড পার্টিসিপেটরি প্র্যাকটিস বিভাগ। এ উদ্যোগের অংশ হিসেবে ৪ মার্চ ২০২৫ (বুধবার) মাঠ পর্যায়ে প্রকল্প পরিদর্শন করেন বিভাগের ন্যাশনাল ভলান্টিয়ার উম্মে হাবিবা।

তিনি ‘গাইবান্ধা ইকোসাইকেল: বন্যা সহনশীল সবুজ অর্থনীতির জন্য তরুণদের উদ্ভাবন’ শীর্ষক প্রকল্পের আওতায় গাইবান্ধার কামারজানি ইউনিয়নের গোঘাট ও কড়ইবাড়ি গ্রাম পরিদর্শন করেন। সেখানে স্থানীয় তরুণদের অংশগ্রহণে পরিচালিত কম্পোস্ট সার উৎপাদন কার্যক্রম ও সবজি বাগান ঘুরে দেখেন এবং উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উম্মে হাবিবা বলেন, পরিবেশবান্ধব সমন্বিত কৃষি ব্যবস্থা, জৈব সার ব্যবহার এবং তরুণদের উদ্ভাবনী উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়তা করছে। বিশেষ করে বন্যাপ্রবণ অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষি চর্চা সবুজ অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের মাঠ পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি, স্থানীয় কৃষক ও জনগণের সম্পৃক্ততা এবং পরিবেশবান্ধব কার্যক্রমের বাস্তব চিত্র সরাসরি পর্যবেক্ষণ করা যায়। এতে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও কার্যক্রম আরও ফলপ্রসূ করার সুযোগ তৈরি হয়।

স্থানীয় তরুণদের উদ্ভাবন, প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ এবং পরিবেশ সচেতন উদ্যোগ মিলিয়ে গাইবান্ধায় ধীরে ধীরে গড়ে উঠছে একটি বন্যা সহনশীল ও টেকসই সবুজ অর্থনীতির ভিত্তি—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা