Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৪, ২৫ এপ্রিল ২০২৬

আপডেট: ০২:৩৫, ২৫ এপ্রিল ২০২৬

সন্দেহভাজন একজন গ্রেফতার

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজনের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজনের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর ঘটনায় এক শিক্ষার্থীর লাশের অংশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮ জানায়, উদ্ধার হওয়া লাশের অংশ শনাক্ত করা হয়েছে জামিল লিমন হিসেবে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।

একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। তিনি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। তাদের দুজনের বয়সই ২৭ বছর বলে জানা গেছে। সর্বশেষ গত ১৬ এপ্রিল তাদের দেখা যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে জামিল লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে। তাকে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয় আটক করে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, যুক্তরাষ্ট্র এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

তদন্ত সূত্র জানায়, ঘটনার পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি আবাসিক এলাকা—লেক ফরেস্ট—ঘিরে ফেলে পুলিশ। ওই এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে লাশের অংশ উদ্ধার করা হয়।

শেরিফ কার্যালয় জানায়, সকাল ১০টা ৩৬ মিনিটে সোয়াট টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনকে আটক করা হয়। পুরো এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এর আগে জানা যায়, ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে জামিল লিমনকে টাম্পায় তার বাসায় শেষবার দেখা যায়। একই দিনে সকাল ১০টার দিকে নাহিদা বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড ইনভাইরনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।

লেক ফরেস্ট এলাকা একটি ডিড-রেস্ট্রিকটেড কমিউনিটি, যেখানে নির্দিষ্ট নিয়ম ও নিয়ন্ত্রণের মধ্যে বসবাস করেন স্থানীয়রা।

পুলিশ বলছে, ঘটনাটি হত্যাকাণ্ড কিনা এবং এর পেছনের পূর্ণ কারণ জানতে তদন্ত চলছে। নিখোঁজ নাহিদা বৃষ্টির সন্ধানেও অভিযান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্রাজিলের কাছে ক্ষমা চেয়ে জাপান কোচ বললেন ‘আর্জেন্টিনাই সেরা’
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ‘মামলার ব্যবসা’ করছেন: রুমিন ফারহানা
ভেনিজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫৮৯
সমর্থকদের সঙ্গে ফুটবল খেললেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির পাশে থাকবে এনসিপি
বিশ্বকাপের ডাগআউটেও আর্জেন্টিনার দাপট
ভারতের ট্যুরিস্ট ভিসায় নতুন নিয়ম
লক্ষ্মীপুরে জানাজা শেষে মা ও তিন মেয়ের লাশ নেয়া হলো কুমিল্লায়
চীনের নতুন অর্থনৈতিক করিডোর, চাপে পড়ছে ভারত?
এই মিন্নি সেই মিন্নি, রিফাত হত্যার সাত বছর
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
পাকিস্তানের আকাশসীমায় ঢুকে চাকরি খোয়ালেন এয়ার ইন্ডিয়ার পাইলট
১ টাকার দুর্নীতির প্রমাণ দিন, সংসদ থেকে ইস্তফা দেবো: সংসদে চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লাহর