Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ২৬ আগস্ট ২০২৬

শেখ হাসিনার আত্মীয় বলায় তথ্যমন্ত্রী

‘তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, হাসিনার আত্মীয় হিসেবে নয়’

‘তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, হাসিনার আত্মীয় হিসেবে নয়’
ছবি: সংগৃহীত

পলাতক হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে তাকে ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করায় এক সাংবাদিককে আরও পেশাদারভাবে প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি মন্ত্রণালয়ে বসেছেন সরকারের তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চান। প্রশ্নের একপর্যায়ে তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত আনার জন্য ভারতকে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও ফেরত দেয়ার কথা বলা হয়েছে। এরপর তিনি জানতে চান, 

কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?

জবাবে সাংবাদিকের প্রশ্নের ধরন নিয়ে আপত্তি জানান আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, 

আমি আগেও বলেছিলাম, আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে। তার আত্মীয় হিসেবে নয়। আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও সাংবাদিকের উদ্দেশে পার্থর পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন।

তিনি বলেন, আপনি তো উনার বহুবছরের একটা...উনি কার সঙ্গে ছিলেন, কী করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড। ইজন্ট ইট?

পার্থর সঙ্গে শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক

আন্দালিব রহমান পার্থর সঙ্গে শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক রয়েছে। পার্থর মা রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। অন্যদিকে পার্থর স্ত্রী শেখ সায়রা রহমান শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের মেয়ে। সে হিসেবে পারিবারিক সম্পর্কে শেখ হাসিনা পার্থর ফুফু।

পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু এইচ এম এরশাদের সরকারের মন্ত্রী ছিলেন। পরে জাতীয় পার্টি বিভক্ত হলে তিনি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নামে একটি অংশের নেতৃত্ব দেন। ২০০৮ সালে নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন আন্দালিব রহমান পার্থ।

হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পার্থ

ভারতে অবস্থানরত পলাতক হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন। তাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু শর্ত দেয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

পার্থ বলেন, এ বিষয়ে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষ আদালতের মাধ্যমে এগিয়ে নেয়ার কথা ভাবছে।

তার ভাষ্য, শেখ হাসিনা ভারতে যে পরিস্থিতিতে গিয়েছিলেন, সেটির রাজনৈতিক দায়ভার ভারতীয় সরকার এখন নিতে চাইছে না বলেই বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেয়া হতে পারে।

পার্থ বলেন, উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার এখন পলিটিক্যালি ওই দায়ভার নিতে চাচ্ছে না বলে এটা এখন জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছে। আমার মনে হয় এ সংবাদটা উনার জন্য খুব একটা সুখকর হবে না।

শুধু শেখ হাসিনা নয়, মামলার অন্য আসামিদেরও ফেরত চায় সরকার

শেখ হাসিনার পাশাপাশি বিভিন্ন মামলায় অভিযুক্ত অন্য ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যাশা জানিয়েছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, আমাদের তো দাবি একটাই; সেটা হলো, শুধু উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সব কিছু।

জুলাই আন্দোলনসহ এর আগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সঠিক বিচার নিশ্চিত করার প্রত্যাশা জানিয়ে পার্থ বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেক অভিযুক্তকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা