Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:০২, ২৬ আগস্ট ২০২৬

‘বিয়ে করিনি, গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন’: প্রভা

‘বিয়ে করিনি, গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন’: প্রভা
ছবি: সংগৃহীত

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে কয়েক দিন ধরে চলছিল নতুন করে বিয়ের গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বিয়ে করেননি। তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা অভিযোগকেও ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় বিয়ের গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন প্রভা।

প্রভা লিখেছেন, 

আমি বিয়ে করিনি। আমি কখনও চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনও সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

তার এ বক্তব্যের মধ্য দিয়ে কয়েক দিন ধরে চলা বিয়ের গুঞ্জনে যেন ইতি টানলেন জনপ্রিয় এ অভিনেত্রী।

গণমাধ্যমের প্রতি প্রভার অনুরোধ

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত বিভিন্ন খবরের বিষয়ে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রভা।

তিনি লেখেন, আপনাদের লেখার শক্তি আছে। একই কলম কাউকে ভয়ংকর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরতে পারে। এ শক্তির সাথে দায়িত্বও আসে।

ব্যক্তিগত জীবন নিয়ে কোনও অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে প্রভা বলেন, কারো ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল অভিযোগ প্রকাশ করার আগে, অনুগ্রহ করে তথ্য যাচাই করুন। অনুগ্রহ করে বিশ্বাসযোগ্য প্রমাণ দিন। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলুন।

অনুসারীদেরও সতর্ক করলেন

শুধু গণমাধ্যম নয়, সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করা ভক্ত-অনুসারীদেরও কোনও ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন প্রভা।

তিনি বলেন, আপনারা কোনও ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না।

নিজের জীবনের গুরুত্বপূর্ণ কোনও খবর সরাসরি ফেসবুকের মাধ্যমেই অনুসারীদের জানাবেন বলেও জানান তিনি। প্রভার ভাষায়, আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যে কোনও বিষয়ে সঠিক ও সত্য তথ্য সর্বদা আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানো হবে।

ভালোবাসা ও সমর্থনের জন্য অনুসারীদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

যেভাবে ছড়ালো বিয়ের গুঞ্জন

প্রভার বিয়ের গুঞ্জনের সূত্রপাত মূলত তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট ঘিরে। গুঞ্জন ছড়িয়েছিলো, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন তিনি।

চলতি বছরের এপ্রিলে নিজের অনামিকায় আংটি পরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন প্রভা। এরপর অনামিকায় হীরার আংটি ও হাতে ফুল থাকা আরেকটি ছবি পোস্ট করেন তিনি। এসব ছবি ঘিরে ভক্ত-অনুসারীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়।

একপর্যায়ে সে আলোচনা বিয়ের গুঞ্জনে রূপ নেয়। বিভিন্ন গণমাধ্যমেও প্রভার বিয়ের খবর প্রকাশিত হয়। তবে তখন পর্যন্ত এ বিষয়ে সরাসরি কোনও বক্তব্য দেননি অভিনেত্রী।

শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে নিজের বক্তব্যের মাধ্যমে সে নীরবতা ভাঙলেন প্রভা। তার স্পষ্ট বক্তব্য—বিয়ের খবর সত্য নয়, আর তাকে ঘিরে ছড়িয়ে পড়া অভিযোগও ভিত্তিহীন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ