Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩০, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩০, ৫ ডিসেম্বর ২০২৫

মানবপাচারের ফাঁদে পড়ে অপহরণ-নির্যাতনের শিকার অনেকে

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেরত আসা বেশিরভাগ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় ইউরোপ যাওয়ার স্বপ্নে সমুদ্রপথে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে—লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এ প্রত্যাবাসন সম্পন্ন হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তা ও আইওএম প্রতিনিধিরা তাদের অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির স্বার্থে নিজেদের লিবিয়া অভিজ্ঞতা পরিবার-পরিজনসহ সম্ভাব্য ঝুঁকিপূর্ণদের সঙ্গে ভাগ করে নিতে তাদের প্রতি আহ্বান জানানো হয়। আইওএম প্রত্যেক প্রত্যাবাসনপ্রাপ্ত ব্যক্তিকে পথ খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সরকার কাজ করছে। এ কাজে একযোগে কাজ করছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য