জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
দেশে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন দাম ঘোষণা করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হবে।
নতুন দামে ডিজেলের প্রতি লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। কেরোসিনের দামও ২০ টাকা বেড়ে ১৫৫ টাকা হয়েছে। এ ছাড়া অকটেনের দাম ২০ টাকা বেড়ে ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ২০ টাকা বেড়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হয়েছে।
নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে আগামীকাল থেকে পরিবহনসহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে ডিজেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহন ও পণ্য পরিবহনের ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে।
সবার দেশ/কেএম




























