Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৫, ৩০ নভেম্বর ২০২৫

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি বাড়লো ২ টাকা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি বাড়লো ২ টাকা
ছবি: সংগৃহীত

ডিসেম্বর ২০২৫-এর জন্য স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রবিবার (৩০ নভেম্বর) রাতে নতুন মূল্য নির্ধারণের ঘোষণাটি দেয়। সংশোধিত দাম সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে।

সরকারের সদ্য ঘোষিত মূল্যতালিকা অনুযায়ী—

  • ডিজেল ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা
  • অকটেন ১২২ টাকা থেকে বাড়িয়ে ১২৪ টাকা
  • পেট্রল ১১৮ টাকা থেকে বাড়িয়ে ১২0 টাকা
  • কেরোসিন ১১৪ টাকা থেকে বাড়িয়ে ১১৬ টাকা

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় বাজারে প্রতি মাসেই মূল্য সমন্বয় করা হচ্ছে। ফলে বাজার পরিস্থিতি স্বচ্ছ করার পাশাপাশি ভর্তুকি-নির্ভরতা ধীরে ধীরে কমানোই সরকারের লক্ষ্য।

তবে পরিবহন খাতে ভাড়া সমন্বয়, বাজারে পণ্য পরিবহন ব্যয়ের প্রভাব ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ে নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা ইতোমধ্যে আলোচনায় এসেছে। ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের প্রত্যাশা—সরকার প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি বা সহায়তা বিবেচনা করবে, যাতে মূল্যবৃদ্ধির অভিঘাত সামলানো যায়।

সোমবার থেকে নতুন দামে জ্বালানি কেনা-বেচা শুরু হবে, আর দেখতে হবে বাজারে এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া কীভাবে প্রকাশ পায়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী