Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:২২, ৭ জুলাই ২০২৬

আপডেট: ০০:২৩, ৭ জুলাই ২০২৬

সবচেয়ে বড় ধাক্কা এক্সবক্স বিভাগে

৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
ফাইল ছবি

বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ২ দশমিক ১ শতাংশ, অর্থাৎ প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এ পুনর্গঠনের সবচেয়ে বড় প্রভাব পড়ছে কোম্পানির গেমিং বিভাগ এক্সবক্সে, যেখানে তাৎক্ষণিকভাবে ১ হাজার ৬০০-এর বেশি কর্মী চাকরি হারাচ্ছেন।

কর্মীদের উদ্দেশে পাঠানো এক মেমোতে মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যামি কোলম্যান বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি শিল্পে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে প্রতিষ্ঠানটিকে এখন গুরুত্বপূর্ণ খাতগুলোতে বেশি মনোযোগ দিতে হচ্ছে। সে কৌশলের অংশ হিসেবেই এই পুনর্গঠন ও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি এক্সবক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব পাওয়া আশা শর্মা কর্মীদের পাঠানো এক বার্তায় জানান, এটি এক্সবক্সের ইতিহাসে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পুনর্গঠন। তিনি বলেন, আগামী বছরের মধ্যে আরও প্রায় ১ হাজার ৬০০ কর্মী প্রতিষ্ঠানটি থেকে বিদায় নেবেন।

এ পুনর্গঠনের অংশ হিসেবে এক্সবক্সের অধীনস্থ চারটি গেম ডেভেলপমেন্ট স্টুডিও—কম্পালশন গেমস, ডাবল ফাইন প্রোডাকশন্স, নিনজা থিওরি এবং আনডেড ল্যাবস—মূল প্রতিষ্ঠান থেকে আলাদা বা স্পিন-অফ করা হবে।

তবে এ সিদ্ধান্তকে ভবিষ্যতের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে তুলে ধরে আশা শর্মা বলেন, এক্সবক্সকে ছোট করার জন্য নয়, বরং আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার লক্ষ্যেই এ পরিবর্তন আনা হচ্ছে। তার ভাষায়, শুধু টিকে থাকার চিন্তা নয়, ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে অ্যামি কোলম্যান বলেন, প্রযুক্তি শিল্পের পরিবর্তন থামিয়ে রাখার সুযোগ কোনও প্রতিষ্ঠানের নেই। বরং পরিবর্তনের সঙ্গে কত দ্রুত খাপ খাইয়ে নেয়া যায়, সেটিই ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তিনি আরও স্পষ্ট করেন, ছাঁটাই হওয়া কর্মীদের জায়গায় সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বসানো হবে না। তবে তিনি স্বীকার করেন, এআই প্রযুক্তি মানুষের কাজের ধরন দ্রুত বদলে দিচ্ছে এবং ভবিষ্যতের কর্মপরিবেশেও এর প্রভাব আরও বাড়বে।

এমন এক সময়ে এ ঘোষণা এলো, যখন বৈশ্বিক গেমিং শিল্প কয়েক বছরের সংকট ও ধারাবাহিক কর্মী ছাঁটাইয়ের ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করছে। এর আগে ২০২৪ সালেও এক্সবক্স ২ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছিল। পাশাপাশি ‘কল অব ডিউটি’ নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের পর কেনা চারটি স্টুডিওও বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

এক বছর পর আবারও বড় পরিসরের পুনর্গঠনের পথে হাঁটছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বিশ্লেষকদের মতে, এআই ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণ, প্রযুক্তি সরঞ্জাম উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যয় কমাতে পুনর্গঠন ও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে।

আশা শর্মা বলেন, এ সিদ্ধান্ত কর্মীদের জন্য অত্যন্ত কষ্টের হলেও এক্সবক্সের কনটেন্ট, প্ল্যাটফর্ম ও কার্যক্রমকে নতুনভাবে সাজানোর প্রয়োজন ছিলো। নতুন কাঠামোর অধীনে জনপ্রিয় গেম ‘মাইনক্রাফট’-এর ডেভেলপার মোজাং এবং ‘ক্যান্ডি ক্রাশ’-এর নির্মাতা কিং এখন থেকে সরাসরি তার কাছে রিপোর্ট করবে।

সূত্র: বিবিসি

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে
বন্যার ভয়াবহতা আরও তীব্র: মৃত বেড়ে ৫১
ব্যাংক হিসাবে হঠাৎ ৭৬০ কোটি রুপি! আতঙ্কে থানায় ছুটলেন গৃহবধূ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
আইএমএফের শর্ত পূরণে বাড়ছে ডলারের দাম
ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করলো ভারত
হাসিনার খাবারে বছরে ব্যয় ৩৫ কোটি টাকা
ইরান যুদ্ধের চাপে টান মার্কিন অস্ত্রভান্ডারে
ইউএস-বাংলায় বড় বিনিয়োগ, যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং