Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ২৩ নভেম্বর ২০২৬

বিদেশে গেছে ২৫ কোটি ডলারের অর্ডার

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতা ও উৎপাদন বিঘ্নের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতি হয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। একই সময়ে বিদেশি ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ ডলার।

রোববার প্রকাশিত বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরুরি জরিপে এ তথ্য উঠে এসেছে।

সংগঠনটির জরিপ অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে এ ক্ষতির ঘটনা ঘটেছে। চার দিন ধরে পরিচালিত প্রাথমিক জরিপে অংশ নেয়া ৩১৭টি সদস্য কারখানার তথ্য বিশ্লেষণ করে ক্ষতির এ চিত্র পাওয়া গেছে।

জরিপে দেখা যায়, চলমান অস্থিরতার কারণে এসব কারখানার উৎপাদন কার্যক্রম সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে নির্ধারিত সময়ে পণ্য উৎপাদন ও সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিজিএমইএ জানিয়েছে, উৎপাদন বন্ধ থাকায় সরাসরি আর্থিক ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন ঝুঁকির মুখে পড়েছে। বিদেশি ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় উদ্যোক্তাদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে।

ক্রয়াদেশ ধরে রাখতে অনেক কারখানাকে ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর ব্যবস্থা করতে হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে ক্রয়াদেশ সরাসরি বাতিল হওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে।

সংগঠনটির মতে, জরিপে উঠে আসা ক্ষতির পরিসংখ্যান পোশাকশিল্পের প্রকৃত ক্ষতির পুরো চিত্র নয়। বিজিএমইএর সদস্যভুক্ত ৬০০টির বেশি কারখানা ক্ষতিগ্রস্ত হলেও স্বল্প সময়ের জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা তাদের তথ্য দিতে পেরেছে। ফলে প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

এ ছাড়া ১৮ নভেম্বরের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছে সংগঠনটি।

বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান সংকটের প্রভাব শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই। বরং বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশি ক্রেতাদের নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের জন্য উদ্বেগজনক। আন্তর্জাতিক বাজারে সময়মতো পণ্য সরবরাহ এবং নির্ধারিত মান বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থান তৈরি হয়েছে, চলমান পরিস্থিতি তা ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিশ্ববাজারে তৈরি পোশাক সরবরাহে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ শ্রমিক ও তাদের পরিবারের জীবন-জীবিকা জড়িত। পাশাপাশি দেশের রফতানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক অর্থনীতিতেও পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

এ অবস্থায় দেশের অর্থনীতি ও শ্রমিকদের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত সংকট কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ক্রয়াদেশ ধরে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে সংগঠনটি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ
‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
বাংলাদেশি সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের