Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ৩০ অক্টোবর ২০২৫

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন: জানুন আপনার ফোন বৈধ কি না

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন: জানুন আপনার ফোন বৈধ কি না
ছবি: সংগৃহীত

আসছে ১৬ ডিসেম্বর থেকেই বন্ধ হয়ে যাবে দেশের সব অবৈধ ও ক্লোন আইএমইআই–সংবলিত মোবাইল ফোন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চালু করছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ ব্যবস্থা, যার মাধ্যমে নেটওয়ার্কে কেবল বৈধভাবে আমদানি বা উৎপাদিত মোবাইল ফোনই সচল থাকবে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশে ডিজিটাল প্রতারণার প্রায় ৭৩ শতাংশ ঘটে অবৈধ ডিভাইস ও সিম ব্যবহার করে। এনইআইআর চালু হলে এই ঝুঁকি অনেকটাই কমে যাবে।

তিনি আরও জানান, অবৈধ মোবাইল হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকারের প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। নতুন এ ব্যবস্থায় রাজস্ব সুরক্ষা, নিরাপদ যোগাযোগ এবং ডিজিটাল প্রতারণা হ্রাস—এ তিনটি লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।

বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে ক্রেতাদের মোবাইল ফোন কেনার আগে আইএমইআই নম্বর যাচাই করে বৈধতা নিশ্চিত করতে হবে। বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

যেভাবে জানবেন আপনার মোবাইল ফোন বৈধ কি না

  • ধাপ ১: মেসেজ অপশনে গিয়ে লিখুন ‘KYD <space> ১৫-অঙ্কের IMEI নম্বর’ (উদাহরণ: ‘KYD 123456789012345’)।
  • ধাপ ২: বার্তাটি পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে।
  • ধাপ ৩: ফিরতি এসএমএসে জানিয়ে দেয়া হবে ফোনটি বৈধ নাকি অবৈধ।

বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন নিবন্ধনের নিয়ম

বিদেশ থেকে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া ফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সক্রিয় থাকবে। এরপর ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। যাচাই শেষে বৈধ হলে ফোনটি স্থায়ীভাবে নিবন্ধিত হবে।

নিবন্ধনের ধাপসমূহ:

  • ১. ভিজিট করুন [neir.btrc.gov.bd](https://neir.btrc.gov.bd)
  • ২. ‘Special Registration’ সেকশনে গিয়ে ফোনের আইএমইআই দিন।
  • ৩. পাসপোর্ট, ভিসা/ইমিগ্রেশন সিল, ক্রয় রশিদ ও শুল্ক রসিদ স্ক্যান কপি আপলোড করুন।
  • ৪. তথ্য যাচাই শেষে ফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।

ব্যবহৃত হ্যান্ডসেট যাচাইয়ের পদ্ধতি

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দেশে ব্যবহৃত সব ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে অন্তর্ভুক্ত হবে।

যাচাইয়ের ধাপ:

  • ১. ফোন থেকে ডায়াল করুন ‘16161#’।
  • ২. প্রদত্ত বক্সে ১৫-অঙ্কের আইএমইআই লিখুন।
  • ৩. ফিরতি এসএমএসে ফোনের বর্তমান অবস্থা জানিয়ে দেওয়া হবে।

ডি-রেজিস্ট্রেশন বা ফোন বিক্রির নিয়ম

ফোন বিক্রি বা অন্যকে দিতে হলে ‘ডি-রেজিস্ট্রেশন’ করতে হবে। এটি করা যাবে—

  • সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd),
  • এমএনও পোর্টাল,
  • মোবাইল অ্যাপস,
  • অথবা ইউএসএসডি কোড ‘16161’ এর মাধ্যমে।

ডি-রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীর সিম অবশ্যই তার নিজের এনআইডিতে নিবন্ধিত হতে হবে।

হারিয়ে গেলে বা চুরি হলে করণীয়

ফোন চুরি বা হারিয়ে গেলে এনইআইআর পোর্টাল, মোবাইল অ্যাপ বা অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকে যেকোনো সময় হ্যান্ডসেট লক বা আনলক করা যাবে।

ইন্টারনেটবিহীন গ্রাহকদের জন্য

যাদের ইন্টারনেট সংযোগ নেই, তারা 121 ডায়াল করে অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকে এনইআইআর সেবা নিতে পারবেন।

উৎপাদক ও বিক্রেতাদের করণীয়

উৎপাদক বা আমদানিকারককে অবশ্যই:

  • হ্যান্ডসেট উৎপাদনের আগে বিটিআরসিতে নিবন্ধন নিতে হবে।
  • প্রতিটি মডেলের আইএমইআই নম্বর বাজারজাতের আগে বিটিআরসিতে জমা দিতে হবে।

বিক্রেতাদের জন্য:

  • বিক্রির আগে আইএমইআই যাচাই বাধ্যতামূলক।
  • ভুয়া বা ক্লোন আইএমইআইযুক্ত ফোন বিক্রি করলে তা নেটওয়ার্কে সংযুক্ত হবে না।

তথ্য জানার জন্য যোগাযোগ

এনইআইআর–সম্পর্কিত যেকোনো তথ্য জানতে ডায়াল করুন ১০০ (বিটিআরসি হেল্প ডেস্ক) বা ১২১ (মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার)।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮