Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১২, ১০ জুলাই ২০২৫

১৮ জুলাই ১ জিবি ফ্রি ইন্টারনেট দেবে মোবাইল অপারেটররা

১৮ জুলাই ১ জিবি ফ্রি ইন্টারনেট দেবে মোবাইল অপারেটররা
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের স্মরণে ১৮ জুলাই মোবাইল গ্রাহকদের জন্য ১ জিবি ইন্টারনেট ফ্রি দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ নির্দেশনার আওতায় মোবাইল অপারেটররা নির্দিষ্ট দিনটিতে ব্যবহারকারীদের বিনা মূল্যে ডেটা দেবে, যার মেয়াদ থাকবে পাঁচ দিন।

বুধবার (৯ জুলাই) বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের এ নির্দেশনা পাঠায়। একই তথ্য স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেন।

তিনি জানান, এ উদ্যোগ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরামর্শে নেওয়া হয়েছে। ডিজিটাল স্বাধীনতা ও জনগণের অংশগ্রহণের বার্তা পৌঁছে দিতেই এমন সিদ্ধান্ত। গ্রাহকদের এ বিষয়ে আগাম জানাতে অপারেটরদের এসএমএস পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

৮ জুলাই বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। কমিশন অপারেটরদের নির্দেশনা বাস্তবায়নে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে অনুরোধ করেছে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তৈমুর রহমান বলেন, জুলাইয়ের চেতনা ও ইন্টারনেট অ্যাক্সেসের গুরুত্বকে সম্মান জানিয়ে আমরা বিটিআরসির চিঠি পর্যালোচনা করছি এবং প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার, যা আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচিত হয়েছিল। এ বছরের উদ্যোগটি সেই ঘটনার প্রতিক্রিয়াতেই একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক