Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২৯ জানুয়ারি ২০২৬

জাতীয় ‘এআই’ নীতিমালার খসড়া প্রকাশ, মতামত আহ্বান

জাতীয় ‘এআই’ নীতিমালার খসড়া প্রকাশ, মতামত আহ্বান
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার পর্যালোচনা ও মতামতের জন্য বাংলাদেশ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা ২০২৬-২০৩০ এর খসড়া প্রকাশ করেছে। বুধবার (২৮ জানুয়ারি) তথ্য অধিদফতরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।

বিবরণীতে বলা হয়েছে, এই নীতিমালা নিরাপদ, নৈতিক এবং উদ্ভাবন-কেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নাগরিক, শিল্প স্টেকহোল্ডার, সুশীল সমাজ, শিক্ষাবিদ এবং সকল আগ্রহী পক্ষকে খসড়া নীতিমালার ওপর মতামত প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে আরও উল্লেখ করা হয়েছে, নতুন নীতিমালাটি বাংলাদেশের ডিজিটাল নীতিমালার ক্ষেত্রে মৌলিক পরিবর্তন নির্দেশ করছে। পূর্ববর্তী নীতিমালা মূলত সেবামুখী হলেও, নতুন কাঠামো দায়িত্বশীল এআই উন্নয়ন ও প্রয়োগের জন্য প্রয়োজনীয় ভিত্তিগত চাহিদাকে অগ্রাধিকার দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য