Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:৩৪, ৯ জানুয়ারি ২০২৫

বাংলালিংকের এআই  চ্যাটবট উন্মোচন

বাংলালিংকের এআই  চ্যাটবট উন্মোচন
ছবি: সংগৃহীত

ডিজিটাল উদ্ভাবনের ধারাবাহিকতায় এআই ঘরানার কাস্টমার এক্সপেরিয়েন্স চ্যাটবট উন্মোচন করেছে বাংলালিংক। এমন উদ্যোগ টেলিযোগাযোগ খাতে নতুন দৃষ্টান্ত বলে জানান উদ্যোক্তারা।

মাইবিএল সুপার অ্যাপ ও রাইজ অ্যাপে থাকা এ চ্যাটবট ‘হিউম্যান-লাইক কনভারসেশন’ পদ্ধতিতে গ্রাহককে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান এবং সব ধরনের প্রশ্নের যথাযথ ও সদুত্তর নিশ্চিত করবে।

গুগল ও বাংলালিংকের যৌথ উদ্যোগে নির্মিত জেনএআই চ্যাট ইঞ্জিনটি গ্রাহকের সুবিধার্থে বাংলা ও ইংরেজি– দুই ভাষার সংমিশ্রণে নিরবচ্ছিন্ন সহায়তা নিশ্চিতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সক্ষমতা ব্যবহার করা হয়েছে।

ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ ও গ্রাহক সম্পৃক্ততায় সব ধরনের কার্যক্রমে অগমেন্টেড ইন্টেলিজেন্স প্রয়োগের ওপর গুরুত্ব আরোপে এআই ১৪৪০ কৌশল গ্রহণ করে ভিওন। এমন বিশেষ কৌশলে অনুপ্রাণিত হয়ে বাংলালিংক ‘সবার জন্য এআই’ ধারণা বাস্তবায়নে এআই প্রযুক্তির অ্যাপ রাইজ উদ্ভাবন করেছে।

গ্রাহক পরিষেবার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ব্যালান্স চেক থেকে শুরু করে প্যাকেজ কেনা পর্যন্ত ও দ্রুত সেলফ-সার্ভিস সুবিধা নিশ্চিত করবে চ্যাটবটটি। উদ্ভাবিত চ্যাটবটটি রাইজ ও মাইবিএল সুপার অ্যাপের মধ্যে ক্রস-প্ল্যাটফর্ম সহযোগিতা সহজ, দ্রুত ও জনপ্রিয় করছে।

ডিজিটাল পরিষেবায় গ্রাহকের সন্তুষ্টি অর্জনে দ্রুত ও যথার্থ প্রশ্নোত্তর অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচ্য। ঠিক এমন শর্ত পূরণে দেশের অপারেটরের এআই প্রযুক্তি পরিষেবার এমন উদাহরণ ভবিষ্যতের গ্রাহকসেবায় বিশেষ মানদণ্ডের কথাই বলছে।

সবার দেশ/এফএস
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য