Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ১১ জুলাই ২০২৫

ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই, চ্যালেঞ্জের মুখে গুগল ক্রোম

ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই, চ্যালেঞ্জের মুখে গুগল ক্রোম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে যাচ্ছে ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন একটি ওয়েব ব্রাউজার বাজারে আনছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটি, যা প্রযুক্তি খাতে বড় আলোড়ন তুলতে পারে।

রয়টার্স ও টেকক্রাঞ্চ-এর প্রতিবেদন অনুযায়ী, এ ওয়েব ব্রাউজারটি আগামী কয়েক মাসের মধ্যেই উন্মোচন করতে চায় ওপেনএআই। ইতোমধ্যে বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রাউজারটিকে শুধু প্রচলিত ওয়েব ব্রাউজিং নয়, বরং একটি এআইচালিত সহকারী প্ল্যাটফর্ম হিসেবেও ডিজাইন করা হচ্ছে। এতে থাকছে ‘অপারেটর’ নামে একটি ওয়েব ব্রাউজিং এজেন্ট, যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ ও উপস্থাপন করবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, পারপ্লেক্সিটির ‘কমেট’ বা ‘দ্য ব্রাউজার কোম্পানি’র ‘ডিয়া’-এর মতো অ্যাপগুলোর মতোই ওপেনএআইয়ের এই ব্রাউজারটিও গুগলের নিয়ন্ত্রণের বাইরে এআই-কেন্দ্রিক ওয়েব অভিজ্ঞতা গড়ে তুলতে পারে।

এ ব্রাউজারে ব্যবহারকারীর কিছু ইন্টারঅ্যাকশন চ্যাটজিপিটির ভেতরেই সার্ভ করা হবে, বাইরের ওয়েবসাইটে পাঠানোর প্রয়োজন পড়বে না। অর্থাৎ এটি শুধু ব্রাউজার নয়, বরং একটি ইন্টিগ্রেটেড এআই প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।

রয়টার্স বলছে, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ওয়েব ব্যবহারে গুগলের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য ভাঙা।

প্রসঙ্গত, ২০২৪ সালের শুরু থেকেই ওপেনএআই নিজস্ব ব্রাউজার তৈরির পরিকল্পনা করছিলো এবং তারা সরাসরি ব্যবহারকারীর ডেটা বিশ্লেষণের মাধ্যমে গুগলের বিকল্প একটি অভিজ্ঞতা গড়ে তুলতে আগ্রহী।

বিশ্লেষকদের মতে, ওপেনএআইয়ের ব্রাউজার সফল হলে এটি গুগলের রাজত্বে বড় ধাক্কা হয়ে আসবে। পাশাপাশি এআই-নির্ভর ওয়েব ব্রাউজিংয়ের একটি নতুন যুগের সূচনা করবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!