Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬:০৯, ৪ মার্চ ২০২৬

আপডেট: ০৬:১০, ৪ মার্চ ২০২৬

নীরব পেন্টাগন

কাতারে বিলিয়ন ডলারের মার্কিন রাডার ধ্বংস করলো ইরান

কাতারে বিলিয়ন ডলারের মার্কিন রাডার ধ্বংস করলো ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) দাবি করেছে, কাতারে স্থাপিত একটি অত্যাধুনিক মার্কিন আর্লি ওয়ার্নিং রাডার ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, লক্ষ্যবস্তু ছিলো আমেরিকান ‘এএন/এফপিএস-১৩২ ব্লক ফাইভ আর্লি ওয়ার্নিং রাডার’—যার কার্যক্ষমতা প্রায় ৫ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা Islamic Republic News Agency (আইআরএনএ)-এর বরাতে বাহিনীটি দাবি করে, নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত রাডার ব্যবস্থাটি পুরোপুরি ধ্বংস হয়েছে।

তেহরানের দাবি অনুযায়ী, প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার ব্যয়ে কাতারে স্থাপিত এই রাডারটি ছিল যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ইরান থেকে ছোড়া যেকোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই শনাক্ত করতে সক্ষম ছিলো এ প্রযুক্তি।

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর Pentagon কিংবা United States Central Command (সেন্টকম)। ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কেও কোনও স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সামরিক বিশ্লেষকদের মতে, যদি ইরানের দাবি সত্য হয়ে থাকে, তবে এটি চলমান আঞ্চলিক সংঘাতে তেহরানের জন্য একটি বড় কৌশলগত সাফল্য হিসেবে বিবেচিত হবে। কারণ, এ ধরনের দূরপাল্লার আর্লি ওয়ার্নিং রাডার কার্যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘চোখ’ হিসেবে কাজ করে। এটি ধ্বংস হলে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতায় সাময়িক ফাঁক তৈরি হতে পারে।

তবে পরিস্থিতির পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বক্তব্য কিংবা স্যাটেলাইট বিশ্লেষণ ছাড়া ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নির্ধারণ করা কঠিন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ