Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৯, ৩ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য ছাড়তে নাগরিকদের নির্দেশ যুক্তরাষ্ট্রের

ভোররাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ঝড় ইরানের

ভোররাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ঝড় ইরানের
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৪টার দিকে তেহরান থেকে এ হামলা চালানো হয়।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। প্রতিবেদনে বলা হয়, গত সাত ঘণ্টার মধ্যে এটাই ছিলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে করে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দেশগুলো ত্যাগ করতে হবে।

যেসব দেশের জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো হলো— বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনার মধ্যে এ ক্ষেপণাস্ত্র হামলা এবং যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা আঞ্চলিক পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য