Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ৪ মার্চ ২০২৬

আপডেট: ১৬:০৬, ৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা আল-উদাইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারভিত্তিক এ ঘাঁটিতে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের একটি প্রতিহত করা হলেও অন্যটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বুধবার (৪ মার্চ) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, কাতারে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ হামলার খবর প্রকাশ করেছে বিবিসি।

কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ভূপাতিত করতে সক্ষম হয়। তবে অন্যটি আল-উদাইদ বিমানঘাঁটি এলাকায় আঘাত হানে। এ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত এবং আঞ্চলিক সামরিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

হামলার পর কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হামলার পেছনের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলাকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সবার দেশ কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী