Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০০, ৪ মার্চ ২০২৬

সীমান্ত আকাশে উত্তেজনা

আরও একটি মার্কিন এফ-১৫ ভূপাতিত করলো ইরান

আরও একটি মার্কিন এফ-১৫ ভূপাতিত করলো ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ-কে দেয়া এক সাক্ষাৎকারে একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

ওই সূত্রের দাবি, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের নিখুঁত নিশানায় মার্কিন যুদ্ধবিমানটি আঘাতপ্রাপ্ত হয় এবং পরে ভূপাতিত হয়। এর আগে গত সোমবার তেহরানভিত্তিক খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স দাবি করেছিলো, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

নতুন এ দাবির ফলে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান উত্তেজনা আরও বেড়েছে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ এবং পাইলটদের প্যারাসুটের মাধ্যমে অবতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও এসব দৃশ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জানা গেছে, সোমবার ভোরে ইরান–কুয়েত সীমান্ত সংলগ্ন আকাশসীমায় প্রথম এফ-১৫ বিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়ে তাদের সীমানার ভেতরে আছড়ে পড়ে। তবে হামলার উৎস বা বিস্তারিত কারণ সম্পর্কে তারা স্পষ্ট কিছু জানায়নি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বশেষ এ দাবির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে সাম্প্রতিক একাধিক এফ-১৫ বিধ্বস্তের ঘটনায় ওয়াশিংটনের সামরিক উপস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি দাবি ও বিবৃতির মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটনে সময় লাগতে পারে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে সামরিক সতর্কতা জোরদার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।

সবার দেশ কেএম

শীর্ষ সংবাদ:

৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা