Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩২, ৩ মার্চ ২০২৬

ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, ফেরত গেলো মার্কিন যুদ্ধবিমান

ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, ফেরত গেলো মার্কিন যুদ্ধবিমান
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে স্পেন। এ সিদ্ধান্তের পর দেশটির দক্ষিণাঞ্চলের রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নেয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত অন্তত ১৫টি মার্কিন যুদ্ধবিমান স্পেন থেকে সরিয়ে নেয়া হয়েছে।

রোটা ও মোরন সামরিক ঘাঁটি স্পেনের সার্বভৌমত্ব বজায় রেখে যুক্তরাষ্ট্র ও স্পেন যৌথভাবে ব্যবহার করে। তবে স্পেন সরকার স্পষ্ট করেছে, ইরানে হামলার মতো অভিযানে এসব ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, স্পেন ইরানে হামলার নিন্দা জানিয়েছে। তিনি বলেন, স্পেনের ঘাঁটি এ অভিযানের জন্য ব্যবহার হচ্ছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বা জাতিসংঘ সনদের বাইরে এমন কোনও পদক্ষেপের জন্য এসব ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না।

ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, স্পেন থেকে সরিয়ে নেয়া ১৫টি যুদ্ধবিমানের মধ্যে অন্তত সাতটি জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।

এর আগে যুক্তরাজ্যও ইরানে হামলায় সরাসরি অংশ না নেয়ার কথা জানিয়েছিল। যদিও পরে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ‘সামগ্রিক আত্মরক্ষার্থে’ ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমোদন দেন, তবে আক্রমণাত্মক অভিযানে অংশ না নেয়ার অবস্থান বহাল রাখেন।

বিশ্লেষকদের মতে, স্পেনের এ সিদ্ধান্ত ইউরোপীয় মিত্রদের মধ্যে ইরান ইস্যুতে ভিন্ন কৌশলগত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ