Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩৯, ১১ মার্চ ২০২৬

বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ৪ ইরানি কূটনীতিক

বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ৪ ইরানি কূটনীতিক
ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় ইরানের চারজন কূটনীতিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। গত রোববার (৮ মার্চ) রাতে এ হামলার ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় চারজন ইরানি কূটনীতিক নিহত হয়েছেন বলে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি জানিয়েছেন।

মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক জরুরি চিঠিতে তিনি বলেন, ‘রবিবার ভোরে ইসরায়েলি সেনারা বৈরুতের রামাদা হোটেলে ইচ্ছাকৃত সন্ত্রাসী হামলা চালায়। এতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের চারজন কূটনীতিক শহীদ হন।’

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রোববার রাতে বৈরুতের একটি হোটেলে হামলা চালিয়েছে। তবে তাদের দাবি, লক্ষ্যবস্তু ছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–এর অধীন কুদস ফোর্স–এর শীর্ষ কমান্ডাররা।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ওই হামলায় কুদস ফোর্সের লেবানন কর্পস ও প্যালেস্টাইন কর্পসের পাঁচজন কমান্ডারকে লক্ষ্য করে আঘাত হানা হয়।

আইডিএফের দাবি, কুদস ফোর্সের লেবানন কর্পস ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ–এর মধ্যে গুরুত্বপূর্ণ সমন্বয়কারী হিসেবে কাজ করে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ভোরের দিকে চালানো ওই হামলায় বৈরুতের একটি হোটেল কক্ষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে চারজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে।

এদিকে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় লেবাননে হতাহতের সংখ্যা বাড়ছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ব্যাপক হামলায় এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ৫৭০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে লেবাননের দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট।

মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন আরও ১ হাজার ৪৪৪ জন। পাশাপাশি সংঘাত শুরুর পর থেকে প্রায় ৭ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আল জাজিরা।

সবারদেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী