Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৭, ১৩ মার্চ ২০২৬

খামেনির স্ত্রী বেঁচে আছেন: ইরানি গণমাধ্যম

খামেনির স্ত্রী বেঁচে আছেন: ইরানি গণমাধ্যম
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত রয়েছেন। তার মৃত্যুর খবর ভিত্তিহীন বলে জানিয়েছে ইরানের ফার্স নিউজ।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে ফার্স নিউজ জানিয়েছে, বিভিন্ন মাধ্যমে খামেনির স্ত্রী মারা গেছেন এমন যে দাবিগুলো ছড়িয়েছে, সেগুলো সঠিক নয়।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্পতিবার তার প্রথম জনসম্মুখের ভাষণে মায়ের মৃত্যুর বিষয়টি উল্লেখ না করায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

এর আগে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনির নিহত হওয়ার খবর ছড়ানো হয়েছিল। পরে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ওই হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন। তবে ফার্স নিউজ নিশ্চিত করেছে যে মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত রয়েছেন।

খামেনির স্ত্রী সাধারণত জনসম্মুখে খুব কমই প্রকাশ পেতেন এবং ইরানের শাসক পরিবারের সবচেয়ে ব্যক্তিগত জীবনযাপনকারী সদস্যদের একজন হিসেবে পরিচিত।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে হওয়া হামলায় খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে পুত্রবধূ, জামাতা, মেয়ে ও নাতি-নাতনিও রয়েছেন।

এদিকে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম জনসম্মুখের ভাষণে চলমান যুদ্ধে নিহত ইরানিদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার বিষয়ও উল্লেখ করেছেন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী