Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪, ১৯ মার্চ ২০২৬

আমিরাত-কাতারে ঈদের নামাজ মসজিদে, স্থগিত উন্মুক্ত জমায়েত

আমিরাত-কাতারে ঈদের নামাজ মসজিদে, স্থগিত উন্মুক্ত জমায়েত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত ও কাতার-এ উন্মুক্ত ঈদগাহে নামাজের আয়োজন স্থগিত করা হয়েছে। এবার দুই দেশেই শুধুমাত্র মসজিদের ভেতরে ঈদের নামাজ আদায় করা হবে।

সংযুক্ত আরব আমিরাত-এর ‘ইসলামি বিষয়াবলি, ওয়াক্‌ফ ও জাকাত’ কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সারা দেশে কোনো খোলা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না এবং মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।

একই ধরনের নির্দেশনা দিয়েছে কাতারের ওয়াক্‌ফ ও ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তারা বলেছে, চলমান অস্থিরতায় বড় জমায়েত ঝুঁকিপূর্ণ হওয়ায় ঈদগাহের পরিবর্তে মসজিদে নামাজ আদায়ই নিরাপদ।

বিশ্লেষকদের মতে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর মধ্যে সাম্প্রতিক উত্তেজনা পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে। বিশেষ করে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে কাতারের দোহাসহ বিভিন্ন এলাকায় শঙ্কা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলতেই এ সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি। নাগরিকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী