Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:১২, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ০৪:১৪, ১৮ মার্চ ২০২৬

হরমুজ প্রণালী ঘিরে নতুন সমীকরণ

যুক্তরাষ্ট্রের জোটে যোগ দেয়ায় ন্যাটোর ‘না’, আমিরাতের ‘হ্যাঁ’

যুক্তরাষ্ট্রের জোটে যোগ দেয়ায় ন্যাটোর ‘না’, আমিরাতের ‘হ্যাঁ’
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেয়ার ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশন্স আয়োজিত এক অনলাইন আলোচনায় এ কথা জানান আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা জরুরি। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেয়ার বিষয়টি আমিরাত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

এর আগে ফ্রান্স, ইতালি, জাপান, অষ্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডসহ কয়েকটি প্রভাবশালী দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আহ্বানে সাড়া দেয়নি। তারা ইরানের ওপর অপ্রয়োজনীয় সামরিক চাপ সৃষ্টি করার অভিযোগ তুলে এ উদ্যোগে অংশ নিতে অস্বীকৃতি জানায়।

আমিরাতের এ অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইরান-এর সঙ্গে তাদের বর্তমানে কোনও সক্রিয় কূটনৈতিক যোগাযোগ নেই বলেও জানিয়েছেন আনোয়ার গারগাস।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এ প্রণালীর ওপর নির্ভরশীল। ফলে এটি দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে উঠতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ পরিস্থিতিতে আমিরাত যদি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দেয়, তবে হরমুজ প্রণালী ঘিরে সামরিক ও কূটনৈতিক সমীকরণে নতুন মোড় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা