Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ১৯ এপ্রিল ২০২৬

বিশ্ব বাণিজ্যের আরেক রুটে উত্তেজনা

বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি হুথিদের

বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি হুথিদের
প্রতীকি ছবি

মধ্যপ্রাচ্যের কৌশলগত নৌপথ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এবার ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে।

তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দেন, তাহলে ইয়েমেন উপকূলের এ গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেয়া হতে পারে।

সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক বিবৃতিতে হুথিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-এজ্জি বলেন, সানা যদি বাব আল-মান্দেব বন্ধের সিদ্ধান্ত নেয়, তাহলে তা আর খোলা সম্ভব হবে না।

তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীদের উচিত শান্তি বিনষ্টকারী কর্মকাণ্ড বন্ধ করা এবং ইয়েমেনের জনগণের অধিকারকে সম্মান করা।

লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এ বাব আল-মান্দেব প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত ও কৌশলগত নৌপথ হিসেবে পরিচিত। এখান দিয়েই ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহনের বড় একটি অংশ, বিশেষ করে সুয়েজ খাল গামী জাহাজ চলাচল করে।

প্রণালিটির সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত হওয়ায় নিরাপত্তা ঝুঁকি ও নিয়ন্ত্রণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ রুট ঘিরে কোনও ধরনের উত্তেজনা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন করে এ হুমকি বৈশ্বিক শিপিং রুট নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

সূত্র: আল-জাজিরা, ডন নিউজ

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার