Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ১ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলি হামলায় ইয়েমেনে ১১ মন্ত্রী নিহত, নিশ্চিত করল হুথিরা

ইসরায়েলি হামলায় ইয়েমেনে ১১ মন্ত্রী নিহত, নিশ্চিত করল হুথিরা
ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুথি-নিয়ন্ত্রিত সরকারের ১১ জন মন্ত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিদ্রোহী গোষ্ঠী। সোমবার (১ সেপ্টেম্বর) হুথি মালিকানাধীন সংবাদ সংস্থা সাবা এ তথ্য প্রকাশ করেছে।

ঘটনাটি ঘটেছে গত ২৮ আগস্ট, যখন হুথি নেতা আব্দুল মালিক আল-হাউথি টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন। সেই সময় ইসরায়েলি বিমান অন্তত দশটি হামলা চালায় রাজধানী সানায়। হামলার লক্ষ্য ছিল হুথি সামরিক স্থাপনা, তবে মন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারা ভাষণ দেখতে জড়ো থাকায় ব্যাপক প্রাণহানি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন বিচারমন্ত্রী মুজাহিদ আহমেদ, অর্থনীতিমন্ত্রী মঈন আল-মাহাকরি, কৃষিমন্ত্রী রাদওয়ান আল-রুবাই, পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের, জ্বালানিমন্ত্রী আলী হাসান, সংস্কৃতিমন্ত্রী আলী আল-ইয়াফেই, শ্রমমন্ত্রী সামির বাজালা, তথ্যমন্ত্রী হাশেম শরফ আল-দিন ও ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ আল-মাওলিদ। এছাড়া মন্ত্রী পদমর্যাদার সরকারি অফিসপ্রধান মোহাম্মদ আল-কাসবি এবং সচিব জাহিদ আল-আমদিও নিহত হন।

এর আগে রুশ বার্তা সংস্থা তাসকে হুথিদের একটি সূত্র জানিয়েছিল, প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবি নিহত হয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফার্স্ট ডেপুটি মোহাম্মদ মিফতাহ।

এদিকে হামলার পর গুজব ছড়ায় যে হুথি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল-আতিফি বেঁচে গেছেন। তবে একাধিক সূত্রে তার মৃত্যুর খবরও পাওয়া গেছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হামলাটি হুথিদের সামরিক স্থাপনায় চালানো হয়েছিল। তবে হুথি কর্মকর্তারা বলছেন, এটি ছিল শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে পরিকল্পিত হত্যাকাণ্ড।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ