Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ২১ এপ্রিল ২০২৬

কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২১

কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২১
ছবি: সংগৃহীত

ভারত-শাসিত কাশ্মীর অঞ্চলের উধমপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪৫ জন। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উধমপুরের কানোত গ্রামের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ৪২ আসনের বাসটিতে দুর্ঘটনার সময় ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন। পাহাড়ি একটি বিপজ্জনক বাঁক ঘোরার সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি প্রায় ৩০ মিটার নিচে পাথুরে খাদে পড়ে যায়।

স্থানীয় সিভিল অ্যাডমিনিস্ট্রেটর প্রেম সিং জানান, বাসটি রামনগর শহর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনাস্থলেই ১৯ জন নিহত হন, পরে হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রামনগর সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালসহ আশপাশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, নিহতদের অধিকাংশই মাথায় গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে প্রাণ হারিয়েছেন।

ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।

এ ঘটনায় অতিরিক্ত যাত্রী বহন এবং পাহাড়ি সড়কের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।

বিশেষজ্ঞদের মতে, ভারতে সড়ক দুর্ঘটনার উচ্চহারের পেছনে বেপরোয়া গাড়ি চালানো, অনিরাপদ সড়ক অবকাঠামো এবং অতিরিক্ত যাত্রী বহনের মতো অনিয়ম বড় ভূমিকা রাখছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এসব ঝুঁকি আরও বেশি, যার করুণ উদাহরণ হয়ে রইল উধমপুরের এ দুর্ঘটনা।

সূত্র: আলজাজিরা

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি